অন্ডালে নিখোঁজ গৃহবধুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার - Aaj Bikel
অন্ডালে নিখোঁজ গৃহবধুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

অন্ডালে নিখোঁজ গৃহবধুর রহস্যজনক মৃতদেহ উদ্ধার

Share This


দুর্গাপুর  : নিখোঁজ গৃহবধুর মৃতদেহ উদ্ধার নদীতে। ঘটনাকে কেন্দ্র করে রহস্যের দানা বেঁধেছে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে অন্ডালের বাসকা এলাকায়। মৃতার নাম অতসী গোস্বামী(৪২)। এদিন দুপুর গ্রামের পাশে দামোদর নদীর ঘাটে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। জামাইয়ের সঙ্গে তাঁর বৌদিড অবৈধ সম্পর্কের জেরে খুন বলে দাবী মৃতার বাপের বাড়ীর লোকজনের। ঘটনায় মহিলার স্বামী ও জা কে আটক করেছে পুলিশ।
ঘটনায় জানা গেছে, ২০০৮ সালে অন্ডালের কাজোরার মন্ডল পাড়ার বাসিন্দা অতসী মণ্ডলের বিয়ে হয়েছিল অন্ডালের বাসকার গৌতম গোস্বামীর সঙ্গে।

বর্তমানে তাদের একটি পুত্র সন্তান রয়েছে। গত ২৪ জানুয়ারী শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় অতসী। ওই দিনই অন্ডাল থানায় অভিযোগ দায়ের করে অতসীর শ্বশুরবাড়ীর লোকজন। কিন্তু দুদিন ধরে খোঁজ না পাওয়ায় শুক্রবার মৃতার ভাই দেবদাস মন্ডল অপহরন করে খুনের অভিযোগ দায়ের করে মৃতার শ্বশুরবাড়ীর বিরুদ্ধে। এদিকে শনিবার অন্ডালের বাসকায় দামোদরে মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে মৃতার বাপের বাড়ীর লোকজন মৃতদেহটি সনাক্ত করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় অন্ডাল থানার পুলিশ। নদী থেকে উদ্ধার করে অতসী গোস্বামীর মৃতদেহ।

 মৃতার ভাই দেবদাসবাবুর অভিযোগ, "জামাইবাবুর সঙ্গে তার বৌদির অবৈধ সম্পর্ক ছিল। বছর খানেক আগে দিদি বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করে। আর তখন থেকেই ওই পরিবারের বিষ নজরে ছিল। দিদিকে খুন করে জলে ফেলে দেওয়া হয়েছিল। আমি চাই অভিযুক্ত দিদির শ্বশুরবাড়ীর লোকজনের ফাঁসি হোক।" অন্যদিকে অভিযুক্ত স্বামী গৌতম গোস্বামী ও মৃতার জা রুমা গোস্বামীকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ। ডিসি অভিষেক মোদী জানান," অভিযুক্তদের গ্রেফতার করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।"

কোন মন্তব্য নেই: