কলকাতা-নিউ জলপাইগুড়ি এবং কলকাতা-লখনউ আরও ৫২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন - Aaj Bikel
কলকাতা-নিউ জলপাইগুড়ি এবং কলকাতা-লখনউ আরও ৫২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন

কলকাতা-নিউ জলপাইগুড়ি এবং কলকাতা-লখনউ আরও ৫২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন

Share This


কলকাতা : কলকাতা ও নিউ জলপাইগুড়ি এবং কলকাতা ও লখনউয়ের মধ্যে আরও ৫২টি গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালাবে পূর্ব রেল। যাত্রী-চাহিদার কথা ভেবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আগামী ৭ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত নিউ জলপাইগুড়ি থেকে প্রতি শনিবার কলকাতাগামী (০৫২৪৫) বিশেষ ট্রেন ছাড়বে। রাত সওয়া ন’টায় ওই ট্রেন ছেড়ে কলকাতায় আসবে পর দিন সকাল পৌনে আটটায়। কলকাতা থেকে ৮ এপ্রিল থেকে ১ জুলাই ওই বিশেষ ট্রেন ফিরতি পথে (০৫২৪৬) ছাড়বে প্রতি রবিবার। রাত ১১টা ২০-তে ছেড়ে এনজেপি-তে পৌঁছোবে পর দিন বেলা ১২টায়।

লখনউ ও কলকাতার মধ্যে বিশেষ ট্রেন চলবে ২৬টি। কলকাতা থেকে ০৪২০৫ বিশেষ ট্রেন ৩ এপ্রিল থেকে ২৬ জুন রাত ১১ টা ৫৫ মিনিটে ছেড়ে লখনউ পৌঁছোবে পরদিন রাত সওয়া দশটায়। লখনউ থেকে ০৪২০৬ বিশেষ ট্রেন ২ এপ্রিল থেকে ২৫ জুন ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে। কলকাতা পৌঁছোবে পর দিন রাত পৌনে ১০টায়।
এগুলি ছাড়াও ১০০ গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালানো হবে পূর্ব রেলের বিভিন্ন শাখায়। এগুলি চলবে কলকাতা-ছাপড়া-আসানসোল, হাওড়া-রকসৌল-আসানসোল, আসানসোল-পটনা এবং মালদহ হরিদ্বারের মধ্যে।

কোন মন্তব্য নেই: