আগরতলা : ফলাফলে পশ্চিমবঙ্গের অনুরূপ কিছু হবার সম্ভাবনা না থাকলেও ত্রিপুরায় কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হতে চলেছে। জোটের রূপরেখা নিয়ে এখনও স্পষ্ট কিছু বেরিয়ে না এলেও ত্রিপুরার বিধানসভা নির্বাচনে মমতা ও রাহুলের এক হওয়ার বিষয়টি সুনিশ্চিত হয়ে গেছে।
পশ্চিমবঙ্গে বাম জামানার অবসান লগ্নে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জোট হয়। আর এই জোট সে রাজ্যে ৩৪ বছরের অবসানের ক্ষেত্রেও সফল হয়। যদিও এই জোট দীর্ঘস্থায়ী হয়নি। ত্রিপুরায় আবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একযোগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ইতিমধ্যে দিল্লিতে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে বলেন প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গেছে।
প্রদেশ কংগ্রেসের এক নেতা জানিয়েছেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট ৬০টি বিধানসভা কেন্দ্রেই লড়াই করবে। আর এই লড়াইয়ে জোট সুনিশ্চিত ভাবে প্রভাবশালী ভূমিকা নিতে সক্ষম হবে। দিল্লিতে সবই মোটামুটি ভাবে চূড়ান্ত হয়ে গেছে।
সূত্রটি জানিয়েছে, প্রার্থী তালিকায় চূড়ান্ত করার কাজ চলছে। আজকের মধ্যে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। মনোনয়নপত্র দাখিলের পর পুরো দমে প্রচারাভিযানে সামিল হবেন উভয়দলের শীর্ষ নেতৃত্ব। রাহুল গান্ধী এবং মমতা বন্দোপাধ্যায়কে এক মঞ্চে রেখে তিনটি জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন