বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক - Aaj Bikel
বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক

বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক

Share This


আগরতলা  : শনিবার রাতেই চূড়ান্ত হয়ে যাবে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা। সন্ধ্যা ৭টার পর বসেছে পার্টির সংসদীয় বোর্ডের বৈঠক।

বিজেপি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার পর বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক বসেছে দিল্লিতে। এই বৈঠকে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের তিন রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে। আর এই বৈঠকেই প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে যাবে। ইতিমধ্যেই বিজেপির শীর্ষ নেতারা প্রার্থী তালিকা নিয়ে চুলচেরা বিচার বিশ্লেষণ করেছেন। মোটামুটিভাবে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে। এখন পার্টির প্রথা অনুযায়ী সংসদীয় বোর্ডের বিষয়টি উত্থাপন করা হবে।

বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব দিল্লি থেকে টেলিফোনে জানিয়েছেন, মোটামুটিভাবে সব বিষয় চূড়ান্ত হয়ে গেছে। এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তবে পার্লামেন্টারির বোর্ডের বৈঠক দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা রয়েছে। কারণ নির্বাচনের আনুষঙ্গিক অন্যান্য বিষয়ও আলোচনায় উঠে আসবে। ত্রিপুরায় বিজেপির নয়া জোট সঙ্গী আইপিএফটির সঙ্গে হওয়া সমঝোতা এবং সংশ্লিষ্ট বিষয়ে যে অভিন্ন নূন্যতম কর্মসূচি ঘোষণা করা হবে তারও খরসা রিপোর্ট এই বৈঠকে আলোচনাক্রমে অনুমোদন করা হবে। একেই সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের বাকি দুই রাজ্যের নির্বাচন সংক্রান্ত বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে বৈঠক অনেক রাত পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।

তিনি জানান, আজ সম্ভব 'না হলেও আগামীকাল সকালে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে। শনিবারের বৈঠকে তারকা প্রচারকদের রাজ্য সফর সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত দিনক্ষণের তালিকাও প্রস্তুত করে নেওয়া হবে।
উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যেই বিজেপির সঙ্গে আইপিএফটির আসন সমঝোতা হয়ে গেছে। ৬০ আসনের মধ্যে ৯টি আসন আইপিএফটিকে ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে আর বাকি ৫১টিতে লড়বে বিজেপি।

কোন মন্তব্য নেই: