পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন - Aaj Bikel
 পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে ৬৯ তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

Share This


নাচিন্দা : ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে অন্ত্যোদয় অনাথ আশ্রমে জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে “হুইল চেয়ারে বসিয়ে নাচিন্দা গ্রাম থেকে নিয়ে আসা হয়, শ্রীমতী হেমন্তবালাদেবীকে। তাঁর বয়স একশত চার বৎসর, স্বর্গীয় সৃষ্টিধর সামন্তের পত্নী এই মা কে পুষ্পস্তবক দিয়ে ও উত্তরীয় পরিয়ে অভিনন্দিত করেন স্থানীয় বরোজ পঞ্চায়েতের প্রধান শ্রী মিহির কুমার ভৌমিক মহাশয়। তারপর সম্বর্ধনা দেনা আশ্রম পরিচালিকা শ্রীমতী ময়না করণ পাল। তাঁর মনোজ্ঞ ভাষণে সকলে অভিভূত হয়ে যান ।

স্মারকপত্র পাঠ করেন দিল্লি থেকে আগত শ্রীমতী চন্দনা সেনগুপ্ত, ২০০৫ সাল থেকে তাঁকে আশ্রমিক “মা” বলে অভিহিত করে থাকেন। মঞ্চে উপস্থিত ছিলেন আশ্রমিকদের বাবা নামে পরিচিত “ইন্ডিয়ান এয়ারলাইন্সের” প্রাক্তন জেনারেল ম্যানেজার শ্রী নির্মল প্রসাদ সেনগুপ্ত, আশ্রম সভাপতি শ্রী নির্মল মাইতি, হেমন্তবালা দেবীর সুযোগ্য সন্তান শ্রী নিরঞ্জন সামন্ত, কলকাতা থেকে আগত সম্মানীয় অতিথি শ্রী বিপুল সাহা এবং শ্রীমতী তনুশ্রী সাহা, অন্ত্যোদয়ের বিশেষ শুভাকাঙ্ক্ষী শ্রী রাধামাধব দেবনাথ, আশ্রম পরিচালিত খগেন্দ্র শিশু শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা শ্রীমতী অলকা করণ ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সুকণ্ঠের অধিকারি ঘোষক কবি শ্রী বিষ্ণুপদ ভুঁইয়া মহাশয়। বন্দেমাতরম গানের সঙ্গে পাঁচ থেকে আট বছরের শিশুদের নাচ দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে আশ্রমের বড় মেয়েরা দেশাত্মবোধক গান ও নৃত্য পরিবেশন করেন অতিসুন্দর ভাবে। সবচেয়ে আকর্ষণীয় হয় কিশোর ছাত্র বিশ্বজিত করনের নৃত্য প্রদর্শন। আশ্রম কর্ণধার শ্রী বলরাম করণের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত দর্শকবৃন্দকে জলপানে আপ্যায়িত করা হয় ।

কোন মন্তব্য নেই: