কাঁথি : গুচ্ছ সমিতি ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল।এদিনের সভায় স্বনির্ভরতার লক্ষে মহিলাদের ভূমিকা ও লিঙ্গ সমতা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজ উন্নয়নে মহিলাদের ভুমিকা নিয়েও আলোচনা করা হয়েছে। পৃথক তিনটি সম্মেলনেই এলাকার বিশিষ্ট সমাজসেবী,সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।দারিয়াপুরে উপস্থিত ছিলেন সেক মকুউদ্দিন।
ধাউড়িয়াবাড়ে উপস্থিত ছিলেন লাউদা অঞ্চলের প্রধান শিবানী ভুঞা।জালালপুরে উপস্থিত ছিলেন কৃষ্ণা দাস।সভার শেষে গুচ্ছ সমিতির পক্ষ থেকে ক্রীড়া প্রতিযোগিতায় ২৭ জনকে মহিলাদেরকে পুরস্কার ও ৪৫ জন অনাথ শিশুদের শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হল।এদিনের অনুষ্ঠানে কাজলা জনকল্যাণ সমিতির তরফ থেকে পৃথক তিন জায়গায় উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী হিসেবে ময়না মন্ডল,কল্যাণী খাঁড়া,মামণী মাইতি।এছাড়া উপস্থিত ছিলেন সন্দীপ দে,লীনা দে,নীতি মাল পন্ডা,সত্যজিৎ জানা,বন্দনা দাস,ও রাজকুমার মাইতি প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন