কলকাতা : অন্তত আরও কিছুদিন থাকবে শীতের আমেজ । শনিবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । শুক্রবার কলকাতার পারদ উঠেছিল ১৪ ডিগ্রিতে । শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক । তবে ভোরের দিকে কলকাতায় ভালোই ঠাণ্ডা অনুভূত হয় । আগামী ৪৮ ঘণ্টাও তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৪ ডিগ্রির আশেপাশেই । তবে, ভোর এবং রাতে ঠাণ্ডা লাগবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা । জেলাগুলোতেও একই রকমভাবে থাকছে শীত দাপট । বাতাসে জলীয় বাষ্প থাকায় ঘন কুয়াশা দেখা দেবে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে ।
গত ২২ জানুয়ারি রাজ্যে প্রবেশ করে পশ্চিমী ঝঞ্ঝা । ফলত ২৩ তারিখ থেকেই ক্রমে চড়ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের পারদ । ২৫ তারিখ কলকাতার পারদ বেড়ে ১৭ ডিগ্রি ছুঁয়েছিল । যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । শীতের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছিল এই পশ্চিমী ঝঞ্ঝাই । শুক্রবার ঝঞ্ঝা কমায় ফের নামে পারদ । বৃহস্পতিবারের চেয়ে তিন ডিগ্রি কমে যায় তাপমাত্রা । কলকাতার তাপমাত্রা ছিল ১৩ থেকে ১৪ ডিগ্রির কাছাকাছি । যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । কিন্তু, আবহাওয়াবিদরা জানাচ্ছেন, পশ্চিম হিমালয়ে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে । সেটি আগামীকাল রবিবার এ রাজ্যে প্রবেশ করবে । তাই আবার বাড়বে রাজ্যের তাপমাত্রা । তবে আপাতত ঝঞ্ঝার গতিবিধির উপর নজর রাখছেন আবহবিদরা ।
রবিবার কলকাতার আকাশ থাকবে পরিস্কার । শনিবার সকালেরও কলকাতার আকাশ ছিল পরিস্কার । আবহাওয়াবিদরা জানান, এদিন রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম । সর্বনিম্ন, ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিক । বাতাসে অপেক্ষিক আদ্রর্তার পরিমাণ ছিল সর্বোচ্চ ৬৯ শতাংশ । সর্বনিম্ন, ৪৫ শতাংশ । গত চব্বিশঘন্টায় কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন