হলদিয়া : হলদিয়ায় অনুষ্ঠিত ১০ ম বিশ্ব বাংলা কবিতা উৎসবে কবিতা পাঠ করলেন রাজ্যপাল।
হলদিয়া আপনজ নামক একটি পত্রিকার উদ্যোগে হলদিয়া অনুষ্ঠিত হল ১০ বিশ্ব বাংলা কবিতা উৎসব। আর সেই কবিতা উৎসবের উদ্বোধন করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। উপস্থিত ছিলেন কবি ও সাহিত্যিক বুদ্ধদেব গুহ, বাংলা দেশের প্রাক্তন সাংসদ ফজরুল রহমান খান ফারুক, তমলুকের প্রাক্তন সাংসদ তথা উৎসব কমিটি প্রধান উদ্যোক্তা লক্ষ্মন শেঠ সহ দুই বাংলার শতাধিক কবি ও সাহিত্যিকগন।
এদিন দুই বাংলার কবি, সাহিত্যিকদের কবিতা পাঠের পাশাপাশি রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী নিজের লেখা দুটি কবিতাও পাঠ করেন। আগামী সোমবার পর্যন্ত এই উৎসব চলবে। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বলেন এমন কবিতা উৎসব বাংলার সংস্কৃতির মান উন্নয়ন করবে। তাছাড়া দুই দেশের মধ্যে মেল বন্ধন ঘটাবে।কবি সাহিত্যিক বুদ্ধদেহ গুহ বলেন বাংলার সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধনের অনুষ্ঠান বেশি বেশি করে করার প্রয়োজন রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন