সংসদের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক - Aaj Bikel
সংসদের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক

সংসদের বিজ্ঞপ্তিতে চূড়ান্ত সমস্যায় রাজ্যের কয়েক হাজার শিক্ষক

Share This

আজ বিকেল: পার্শ্বশিক্ষকদের ডিএড প্রশিক্ষণের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ৷ রাজ্যের কয়েক হাজার পার্শ্বশিক্ষকদের পরীক্ষা ফি দু’হাজার টাকার পরিবর্তে এক হাজার টাকা ধার্য করা হয়েছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সংসদ৷ যারা ইতিমধ্যে দু’হাজার টাকা দিয়ে ফর্ম পূরণ করেছেন, তাঁদের অবশিষ্ট টাকা ফেরত দেওয়ার কথাও জানানো হয়েছে৷ 

শিক্ষা ও  চাকরির বাজারে সমস্ত আপডেট জানতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন৷ 


কিন্তু, পরীক্ষায় বসার জন্য হাজার টাকা ফি বেধে দেওয়ায় বেশ খানিকটা অস্বস্তিতে পড়েছেন  পার্শ্বশিক্ষকদের  একাংশ৷ দু’হাজারের পরিবর্তে এক হাজার টাকা ধার্য করা হলেও এই টাকা জোগাড়ের ব্যবস্থা করতে রীতিমত হিমশিম খাচ্ছেন শিক্ষকদের একাংশ৷
চাকরি সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এখানে 

কারণ, এমনিতেই কম বেতনে বেশি কাজ করিয়ে নেওয়ার অভিযোগ আগেই ছিল৷ এবার পরীক্ষায় বসার জন্য মাসের শেষে হাজার টাকা গুনতে গিয়ে চূড়ান্ত বেকায়দায় পড়েছেন অনেকেই৷  রাজ্যের শিক্ষা দফতর সূত্রের খবর, প্রাথমিক স্তরে পার্শ্বশিক্ষকদের মাসিক বেতন ৫৯৯৬ এবং উচ্চ প্রাথমিক স্তরে সেটা ৮১৮৬ টাকা। বেতন-কাঠামো নিয়ে দীর্ঘদিন ধরেই শিক্ষকদের মধ্যে ক্ষোভ জমেছে। কম বেতনের জন্য সম্প্রতি বহু শিক্ষক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ রাজ্য পার্শ্বশিক্ষক সমিতির৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংসার খরচ চালিয়ে কীভাবে পরীক্ষায় বসার টাকা জোগাড় হবে, তা নিয়ে বেশ উদ্বিগ্ন রাজ্যের কয়েক হাজার পাশ্বশিক্ষক৷

আরও পড়ুন- UGC NET পরীক্ষা পদ্ধতিতে আমূল পরিবর্তন, বদলে যাচ্ছে পুরানো পদ্ধতি 

আরও পড়ুন- ক্লাবে মোটা অনুদান, কিন্তু প্রাথমিকে জুটছে না ৪০০ টাকার বেশি বরাদ্দ

 




 
আরও পড়ুন- একই পরীক্ষায় পাঁচবার রেজান্ট! চূড়ান্ত বিভ্রান্তিতে পড়ুয়ারা 

























পড়ুন- গোপনে আন্দোলনকারীদের ছবি তুলল পুলিশ! বিতর্কে লালবাজার (ভিডিও)

কোন মন্তব্য নেই: