ডুডলে ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা জানাল গুগল - Aaj Bikel
ডুডলে ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা জানাল গুগল

ডুডলে ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা জানাল গুগল

Share This


নয়াদিল্লি  : ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবসে শ্রদ্ধা জানাল ইন্টারনেটের জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
শুক্রবার সারাদেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হল ৬৯তম প্রজাতন্ত্র দিবস। এদিন ডুডলের মাধ্যমেই ডুডলের মাধ্যমে বিশেষ বিশেষ দিনগুলি উদযাপন করে ইন্টারনেট জায়ান্ট | ভারতের ৬৯-তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ গুগুল ডুডলও সেজে উঠল নয়া রূপে৷ গুগুল ডুডলে বিভিন্ন রাজ্যের ঐতিহ্য তুলে ধরা হয়েছে৷ ভারত যেমন বৈচিত্রের দেশ৷ তেমনই গুগুলকেও রং বেরংয়ের বৈচিত্রেই সাজিয়ে তোলা হয়েছে৷ এই গুগুল ডুডলেই ফুটি উঠেছে দেশের সাংস্কৃতিক বৈচিত্র৷ কেউ বাজাচ্ছেন শৃঙ্গা, যা দেশের একটি অত্যাধিক পুরোনো বাদ্যযন্ত্র৷ এছাড়াও দেখা যাচ্ছে কাঠপুতলিসহ আরও বেশ কিছু লোক সংস্কৃতির বৈচিত্র৷ রয়েছে অসমের বিহু নাচের ছোঁয়াও৷ এছাড়াও রয়েছে হাতি, যা বিভিন্ন অঞ্চলের উৎসবের মুখ্য চরিত্র৷ মুঘল স্থাপত্যের প্রতি সম্মান জানাতেই এই অভিনব উপায়ে সেজে উঠেছে আজ গুগুল৷ গুগুল ডুডলে এই কারুকার্যের পিছনে রয়েছেন ইব্রাহিম রায়িনতাকাথ৷

১৯৪৭সালের ১৫ আগস্ট ব্রিটিশের কবল থেকে মুক্তি পায় ভারত৷ কিন্তু তখনও দেশে কোনও স্থায়ী সংবিধান ছিল না৷ ভারত স্বাধীনতা পাওয়ার পরই একটি স্থায়ী সংবিধান রচনার জন্য গঠিত হয় কমিটি৷ গঠিত হয় খসড়া সংবিধান৷ এরপর ১৬৬বার খসড়া সংবিধান আলোচনার জন্য অধিবেশন হয়৷ অবশেষে ১৯৫০র ২৪জানুয়ারি চূড়ান্ত সংবিধান গঠিত হয়৷ এর দু’দিন পরই সারা দেশজুড়ে সংবিধান কার্যকর হয়৷ তাই আজকের দিনটিতে সারা দেশজুড়ে পালিত হয় প্রজাতন্ত্র দিবস৷ বিশ্বর সবথেকে বড় গণতন্ত্রকে শুধু দেশবাসীই নয়, সম্মান জানাল সবথেকে বড় সার্চ ইঞ্জিন গুগুলও৷

এবারের প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। পদ্ম পুরস্কারও প্রদান করা হয়েছে। এবার সদ্যপ্রকাশিত পদ্ম-তালিকায় আছেন পশ্চিমবঙ্গের পাঁচ জন। এরা হলেন সুহাসিনী মিস্ত্রি, বিজয় কিচলু (সঙ্গীত), কৃষ্ণবিহারী মিশ্র (শিক্ষা-সাহিত্য), অমিতাভ রায় (ইঞ্জিনিয়ারিং), সুধাংশু বিশ্বাস (সমাজসেবা)।

তালিকায় পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে সবার ওপরে ঝাড়খন্ডের নাম। মহেন্দ্র সিং ধোনী পেয়েছেন পদ্মবিভূষণ। পদ্মশ্রী-তে বিহারের দু’জন (শিল্প-সঙ্গীত এবং বিজ্ঞান-ইঞ্জিনিয়ারিং), ওডিশার চার জন (ভাস্কর্য, বয়নশিল্প, শিক্ষা-সাহিত্য ও সমাজ)। নিকটবর্তী ছত্তিশগড়ের দু’জন আছেন তালিকায় (সমাজসেবা এবং শিক্ষা-সাহিত্যে)।

এবারের ‘পদ্মশ্রী’-প্রাপ্তদের মধ্যে নজর কেড়েছে উত্তর-পূর্ব ভারতের তিন কন্যা। ওঁরা হলেন জয়শ্রী গোস্বামী মহন্ত (অসম/শিক্ষা-সাহিত্য), সাইকম মীরাবাই চানু (ভারত্তোলন) ও লাংপোকলাকপাম সুবাদানি দেবী (বয়নশিল্প)। পরের দু‘জনই মণিপুরের। সকলেই জানেন, জয়শ্রী প্রফুল্ল মহন্তের স্ত্রী। এই তালিকায় উঃ-পূঃ আছেন অসমের ৩, মণিপুরের ২, ত্রিপুরা, মিজোরাম ও নাগাল্যান্ডের ২ জন করে।

কোন মন্তব্য নেই: