আগরতলা : মুখ্যমন্ত্রীকে সঙ্গে বসিয়ে ত্রিপুরার প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে রাজ্যবাসীর উজ্জ্বল ভবিষ্যতের কথা শুনিয়েছেন রাজ্যপাল তথাগত রায়। প্রকারান্তরে বর্তমান রাজ্য সরকারের এই বিষয়গুলিতে গৃহীত পদক্ষেপে তিনি যে সন্তুষ্ট নন তারও তিনি ইঙ্গিত দিয়েছেন।
প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাজ্যের রাজ্যপাল তথাগত রায় বলেন, "ত্রিপুরায় অনেক সমস্যা আছে। কিন্তু এরাজ্যে অনেক সুযোগও আছে। সুযোগ গুলির ব্যবহার করতে হবে। ত্রিপুরাতে প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে। মাটির নীচে গ্যাস আছে। আর মাটির উপরে আছে প্রচুর প্রাকৃতিক সম্পদ। এই গুলির সতব্যবহার বহার করা উচিত"।
তিনি বলেন, "রাজ্যের আনারস আর রাজ্যের জম্পুইহিলের কমলা পৃথিবী বিখ্যাত। আবার এমন সব পর্যটন ক্ষেত্র আছে যা এখনও সবাই জানতে পারেনি। এগুলির উপযুক্ত ব্যবহার রাজ্যকে এক অনন্য স্থানে নিয়ে যেতে পারে"।
তিনি আশা প্রকাশ করে বলেন, "আগামী ১ মাস কিংবা তার চেয়ে একটু বেশী সময়ের মধ্যে ত্রিপুরায় একটি নতুন সরকার প্রতিষ্ঠিত হবে। সেই সরকার উন্নয়নের ধারাকে আরও বিকশিত করবে"।
উল্লেখ করা যেতে পারে রাজ্যের নির্বাচন ঘোষিত হয়ে গেছে। এই অবস্থায় প্রজাতন্ত্র দিবসে রাজ্যের সাফল্যের কোন বিষয় নিয়ম অনুযায়ী রাজ্যপালের ভাষণে উঠে আসেনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন