প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ত্রিপুরার চাকমা নৃত্যশিল্পীরা - Aaj Bikel
প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ত্রিপুরার চাকমা নৃত্যশিল্পীরা

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ত্রিপুরার চাকমা নৃত্যশিল্পীরা

Share This


আগরতলা  : শুক্রবার নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের ঐতিহ্যবাহী কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে ত্রিপুরা থেকে অংশ নিয়েছে চাকমা সম্প্রদায়ের একটি নৃত্যশিল্পী দল। এই নৃত্যশিল্পীরা রাজ্যের বাঁশ বেতের তৈরি রাজপথে চলমান ময়ুরপঙ্খী বজরা'র উপর নৃত্য প্রদর্শন করেন।

ত্রিপুরার এই শিল্পী দলে পুরুষ ও মহিলা মিলে ছিলেন মোট ১০ জন। নেতৃত্বে রয়েছেন মল্লিকা দেববর্মা। শিল্পীদের মধ্যে অন্যান্যরা হলেন, সুকান্ত চাকমা, নীরব চাকমা, জিতেন্দ্র চাকমা, ত্রিবিধ চাকমা, মনীষা
চাকমা, চয়নিকা চাকমা, স্মৃতি চাকমা এবং অনামিকা চাকমা। তাছাড়া অফিসিয়াল গাইড হিসাবে রয়েছেন বৈশাখ দেববর্মা। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের জন্য নয়াদিল্লীর রাজপথে গত কয়েকদিন ধরেই তারা মহড়া দিয়েছেন।

কোন মন্তব্য নেই: