দীপা কর্মকারের পর সোমদেব দেববর্মনকে পদ্মশ্রী সম্মান - Aaj Bikel
দীপা কর্মকারের পর সোমদেব দেববর্মনকে পদ্মশ্রী সম্মান

দীপা কর্মকারের পর সোমদেব দেববর্মনকে পদ্মশ্রী সম্মান

Share This


আগরতলা  : ত্রিপুরার কৃতী সন্তান তথা দেশের টেনিস তারকা সোমদেব দেববর্মনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দীপা কর্মকারের পর সোমদেব দেববর্মনক এই পুরস্কার দেবার ঘোষণায় রাজ্যের বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়েছে।

রাজ্য সচিবালয়ে রাজনৈতিক শাখা এবং রাজ্য ক্রীড়া পর্ষদ সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সোম দেব দেববর্মণকে পদ্মশ্রী দিচ্ছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত ঘোষিত হয়ে গেছে। রাজ্য সরকারের কাছে সংশ্লিষ্ট বিষয়ে বার্তাও এসেছে। ইতিপূর্বে রাজ্যের সোনার মেয়ে তথা অলিম্পিকে দেশের সাফল্য অর্জনকারী একমাত্র মহিলা জিমনাস্ট দীপা কর্মকারকে পদ্মশ্রীতে ভূষিত করেছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ করা যেতে পারে দেশের পেশাদার টেনিস খেলোয়াড় সোমদেব দেববর্মন ১৯৮৫ সালে ১৩ ফেব্রুয়ারি ত্রিপুরার রাজ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ে টেনিস খেলে প্রচারে আসেন। তারপর ২০০৭ এবং ২০০৮ সালে সিঙ্গেলসে তিনি বারংবার তার প্রতিভা দেখান।

২০০৯ সালে চেন্নাই ওপেন টেনিসে সাফল্যের পর তাকে আর পেছনে তাকিয়ে থাকতে হয়নি। ২০১০ সালে সোম দেব দেববর্মণ কমনওয়েলথ গেইমসের সিঙ্গলসে তিনি স্বর্ণপদক জয় করেন। এরপর চিনে এশিয়ান গেমসে তিনি সিঙ্গলস এবং ডাবলসে স্বর্ণপদক জয় করেন। ২০১১ সালে ভারত সরকার তাকে অর্জুন পুরস্কারে ভূষিত করেন।

ত্রিপুরার কৃতী সন্তান সোমদেব দেববর্মনক পদ্মশ্রীতে ভূষিত করতে মোদী সরকারের সিদ্ধান্তে যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে। ত্রিপুরার বিভিন্ন মহলে এ নিয়ে বিস্তর আলোচনাও শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় রাজ্যের ক্রীড়া জগতেও বিশেষ প্রভাব পড়েছে।

কোন মন্তব্য নেই: