কলকাতা : নির্দিষ্ট সময়েই পঞ্চায়েত ভোট হবে বলে শনিবার বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷ ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য নির্ধারিত সময় মে-জুন মাস ৷ নির্দিষ্ট সময় অর্থাৎ, মে-জুন মাসেই ভোটের ইঙ্গিত দিলেন পঞ্চায়েতমন্ত্রী ৷ তিনি এদিন বলেন, জেলায় জেলায় দলের গোষ্ঠীদ্বন্দ্বকে আমল দিচ্ছি না ৷ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব থাকলে তা মিটিয়ে নেব ৷ সরকার যা কাজ করেছে তা দেখেই সকলে ভোট দেবেন ৷
নবান্ন সূত্রে খবর, আগামী পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনিক প্রস্তুতি প্রায় শেষ করে ফেলেছে রাজ্য সরকার ৷ নির্বাচনের আগে রাজ্য সরকারি দফতরগুলিতে বরাদ্দ অর্থ খরচ করার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে ৷ জেলায় জেলায় চলছে ভোট কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ ৷ মে মাসের মাঝামাঝি গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের মেয়াদ শেষ হওয়ার কথা ৷ তাই ওই সময়েই ভোট হবে বলে এদিন জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী ৷ তবে ঠিক কবে পঞ্চায়েত নির্বাচন হবে, তার আনুষ্ঠানিক ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সঙ্কেত পাওয়ার পরেই জানানো যাবে বলে জানান তিনি ৷
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ মার্চ, শেষ হবে ২১ মার্চ । উচ্চমাধ্যমিক ২৭ মার্চ থেকে শুরু হয়ে ১১ এপ্রিল পর্যন্ত চলবে । তাই, রাজ্যে পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে বলে মনে করছিল রাজনৈতিক মহল । রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল, পঞ্চায়েত ভোট এগিয়ে আনতে পারে রাজ্য সরকার । আর সেজন্যেই হয়ত পরীক্ষা পিছিয়ে গেল । অন্যান্যবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের দিনই পরের বারের পরীক্ষা কবে হবে তার রুটিন ঘোষণা করে দেওয়া হয় । কিন্তু, এবার সেরকমটা করা হয়নি । তখন থেকেই পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে পারে বলে জল্পনা ছড়িয়ে পড়ে । সেইমত,রাজ্যের পক্ষ্য থেকে ফেব্রুয়ারি-মার্চ নাগাদ ভোট করানোর কথা ভাবা হয় ৷ এই মর্মে গত নভেম্ববর থেকেই শুরু হয় প্রস্তিতি ৷ কিন্তু, শেষ মুহূর্তে গোটা প্রক্রিয়া শেষ না হাওয়ার নির্বাচন পিছিয়ে দেওয়া হয় ৷ ঠিক হয় নির্ধারিত সময়েই হবে ৷ শেষ পর্যন্ত মে-জুন মাসেই পঞ্চায়েত ভোট হবে বলে জানালেন পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন