ভারতের প্রতিরক্ষা নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করল লন্ডনের কিংস কলেজের একটি আলফা প্রোজেক্ট৷ কিংস কলেজের বিশেষজ্ঞদের মতে, ৫০০ নয়, ভারতের অধীনে মোট ২৬০০টি পরমাণু ওয়ারহেড রয়েছে৷
আরও দাবি করা হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে গোপনে ফ্রান্স ও ব্রিটেনের থেকে অনেক এগিয়ে গিয়েছে ভারত৷
যদিও নয়াদিল্লি বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছে বলে জানাচ্ছে ওই রিপোর্ট৷ লন্ডনের ওই বিশেষজ্ঞদের দাবি সত্যি হলে, বিশ্বে পরমাণু ওয়ারহেডের বিচারে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই তৃতীয় স্থানে উঠে আসবে ভারত৷
ক্ষেপণাস্ত্রের মাথায় পরমাণু ওয়ারহেড জুড়ে হামলা চালালে একসঙ্গে একাধিক লক্ষ্যে পরমাণু হামলা সম্ভব হয়৷ ভারতীয় নৌসেনা ২০২২ সালের মধ্যে ৬টি নিউক্লিয়ার সাবমেরিন তৈরি করবে৷ যা সম্ভব হলে, ফরাসি ও ব্রিটিশ নৌ-সেনার থেকেও বেশি পরিমাণ পরমাণু মিসাইল বহনে সক্ষম হবে ভারতীয় নৌ-সেনা৷ কিংস কলেজের বিশেষজ্ঞদের মতে, NSG-এর সদস্যপদ পেতে ভারতের সামনে বাধা শুধু চিন৷ কিন্তু, এই যুক্তি বাতিল করা যায় না, যে NSG-তে ভারতের প্রয়োজনীয়তা রয়েছে৷ এবং তা হলে NSG-র অন্য দেশগুলির সঙ্গে পরমাণু সংক্রান্ত ব্যবসা করতে পারবে নয়াদিল্লি৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন