ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে সাধারণতন্ত্র দিবসে গুগলের ডুডল - Aaj Bikel
ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে সাধারণতন্ত্র দিবসে গুগলের ডুডল

ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে সাধারণতন্ত্র দিবসে গুগলের ডুডল

Share This

ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আকর্ষণীয় একটি ডুডল তৈরি করেছে সার্চ ইঞ্জিন জায়েন্ট গুগল। প্রতিবারের মতোই এবারের ডুডলটিও বেশ চিত্তাকর্ষক৷ গুগলের হোম পেজ খোলার সঙ্গে সঙ্গে সামনে আসছে ভারতীয় সংস্কৃতির মেলবন্ধনের এক অসাধারণ ছবি৷

প্রতি বছরই এই জায়েন্ট সার্চ ইঞ্জিন প্রজাতন্ত্র দিবসে নতুন নতুন থিমে ডুডল তৈরি করে সাজিয়ে তোলে নিজের হোমপেজ৷ গত বছর প্রজাতন্ত্র দিবসে গুগল বানিয়েছিল জাতীয় পতাকা৷ প্রজাতন্ত্র দিবসে ২০১৬ সালে ছিল বিএসএফের ক্যামেল কন্টিজেন্ট ডুডল৷ ২০১৫ সালে ৬৬তম প্রজাতন্ত্র দিবসে গুগল ইন্ডিয়া তাদের হোমপেজের ডুডল হিসেবে বেছে নেয় ট্যাবলোকে। দেখা যায় এমন একটা ট্যাবলো, যার উপর ছিল ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবন৷ রাজধানীর দুই প্রতীক হওয়ার পাশাপাশি এগুলি দেশের প্রজাতন্ত্রের সঙ্গেও অবিচ্ছেদ্যভাবে যুক্ত৷

২০১৪ সালে গেরুয়া, সাদা , সবুজ রঙের পোশাকে দেখা যায় বিএসএফ মোটরসাইকেল রাইডার্সদের ৷ ডুডলে তাদের দেখা যায় বাইকের উপর বিভিন্ন কসরত করতে৷ ২০১৩ সালে বাঘের শরীরের উপর ডোরাকাটা আঁকায় দেখা যায় গুগল লোগো ৷ তার আশপাশে জঙ্গলের মতো মোটিফ বানানো হয় ৷ সেখানে ভারতের জাতীয় ফুল পদ্মও দেখা যায়৷ ২০১২ সালে এটি ভারতের ৬৩ তম প্রজাতন্ত্র দিবসে বানানো হয় ৷ ন্যাশনাল ব্রেভারি অ্যাওয়ার্ড জেতা শিশুরা হাতির পিঠে চড়ে যাচ্ছে৷

কোন মন্তব্য নেই: