জানেন কি, সামরিক শক্তির বিচারে বিশ্বের কত নম্বরে ভারতের স্থান? - Aaj Bikel
জানেন কি, সামরিক শক্তির বিচারে বিশ্বের কত নম্বরে ভারতের স্থান?

জানেন কি, সামরিক শক্তির বিচারে বিশ্বের কত নম্বরে ভারতের স্থান?

Share This

দেশের সুরক্ষায় সেনাবাহিনী কত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না৷ বিশেষ করে পাকিস্তান, চিনের মতো শত্রু দিয়ে ঘেরা দেশে সেনাবাহিনী দেশের সব৷ নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে সেনাবাহিনীর শক্তির উপর বিশেষ জোরও দেওয়া হয়েছে৷ 

সম্প্রতি সামরিক শক্তির দিক থেকে কোন দেশ কতটা এগিয়ে তা নিয়ে ১০ টা সেরা দেশের সেনাবাহিনীর নাম প্রকাশিত হয়েছে৷ ভারত সেই তালিকায় এক ভাল স্থান পেয়েছে জেনে খুশি হবেন আপনারা৷ এক্ষেত্রে আমেরিকা সবথেকে এগিয়ে রয়েছে৷ 

আমেরিকা দেশ সামরিক ক্ষেত্রে সবচেয়ে বেশি (প্রায় ৪০ লক্ষ কোটি টাকা) টাকা খরচ করে এবং আমেরিকার কাছে প্রায় ১৫ হাজার মতো যুদ্ধ বিমানও রয়েছে৷ এরপরেই দ্বিতীয় সবচেয়ে বেশি সামরিক শক্তি নিয়ে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া৷ ১৪৫০০  ট্যাংক ও ৮৫০০ পারমাণবিক অস্ত্র নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া৷ 

রাশিয়ার পর তৃতীয় স্থানে রয়েছে চিন৷ যাদের রয়েছে ২২ লক্ষ সীমান্ত বাহিনী ও ২৪ লক্ষ রিজার্ভ বাহিনী নিয়ে বিশ্বের সবচেয়ে বড়ো স্থল বাহিনী ও তৃতীয় শক্তিশালী সামরিক সেনা গঠন করেছে চিন৷

ভারত রয়েছে চতুর্থ স্থানে৷ ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৩৫০০ ট্যাংক এবং ১৭৮৫ টি যুদ্ধবিমান এবং ৩৫ লক্ষ সেনা রয়েছে৷ সবচেয়ে বড়ো ব্যাপার ভারতের কাছে আধুনিক মিসাইলের ভাণ্ডার রয়েছে৷ ভারতের পর যথাক্রমে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, তুর্কি, দক্ষিণ কোরিয়া ও জাপান রয়েছে৷ তবে, প্রথম ১০ পাকিস্তানের কোনও অবস্থানই লক্ষ্য করা যায়নি৷

কোন মন্তব্য নেই: