পুকুর ভরাট রুখলেন স্থানীয় বাসিন্দারাই - Aaj Bikel
পুকুর ভরাট রুখলেন স্থানীয় বাসিন্দারাই

পুকুর ভরাট রুখলেন স্থানীয় বাসিন্দারাই

Share This

বনগাঁ: উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের চাঁদপাড়া গ্রাম পঞ্চায়েতের ৫০ নং ঢাকুরিয়া মৌজায় চৌধুরী পাড়ায় ৭০/৮০ বছরের পুকুর ভরাট করছে প্রোমোটার বাহিনী৷ এই পুকুরে অনেক সামাজিক আচার অনুষ্ঠান, স্নান, বিসর্জন ইত্যাদি হয়৷ এর প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসীরা গণস্বাক্ষর করে বিএলএরও দফতরে৷ বিডিও দফতরে এবং থানায় গণস্বাক্ষর জমা দিলে,পুলিশ ও বিএলআরও দ্রুত উদ্যোগ নিয়ে কাজ বন্ধ করে দেয় ও তদন্ত করে৷

এলাকার মানুষ ৩-৪দিন ধরে দম বন্ধ করা অবস্থায়৷ কী করবে বুঝে উঠতে পারছিলেন না৷ সারা রাত ধরে ১২/১৪ টা মাটি বওয়া ট্রলির ঝক্কিতে, শব্দে ঘুম ভেঙে যাচ্ছিল৷ মানুষের ধারণা এদের পিছনে ক্ষমতাসীন দলের মদত আছে৷ এই বাহিনী যে রাস্তা দিয়ে মাটি আনছে সেই রাস্তাটা দ্রুত খারাপ যাচ্ছিল,কিন্তু পঞ্চায়েত নীরব থেকে গিয়েছে৷ এখন এলাকার মানুষ খানিকটা নিশ্চিন্ত হয়েছে৷ তাদের দাবি ভরাট পুকুরের মাটি তুলে পুরনো অবস্থায় ফিরিয়ে দিতে হবে৷ দেখা যাক শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত সরকারি দফতরগুলি কি করে?

কোন মন্তব্য নেই: