অনলাইন কেনাকাটায় অফারের বন্যা, মাত্র ২৬ টাকায় LED TV প্রজাতন্ত্র দিবসে - Aaj Bikel
অনলাইন কেনাকাটায় অফারের বন্যা, মাত্র ২৬ টাকায় LED TV প্রজাতন্ত্র দিবসে

অনলাইন কেনাকাটায় অফারের বন্যা, মাত্র ২৬ টাকায় LED TV প্রজাতন্ত্র দিবসে

Share This

 

আজ বিকেল: প্রজাতন্ত্র দিবসে দারুণ সমস্ত অফার নিয়ে এল বিগবাজার, অ্যামাজন, ফ্লিপকার্ট, গ্রেট ইস্টার্ন ও খোসলা ইলেকট্রনিকস৷ গতকাল থেকে শুরু হয়েছে এই অফার৷ চলবে আগামিকাল ২৭ জানুয়ারি পর্যন্ত৷ দেখে নিন কোন কোন জিনিসে কী কী অফার পাওয়া যাচ্ছে৷ 


বিগবাজার: এবারের সাধারণতন্ত্র দিবস হিসাবে বিগবাজার এনেছে ‘সবচেয়ে সস্তা’ অফার৷ ২৫০০ হাজার টাকার বেশি কেনাকাটা করলে মিলছে অতিরিক্ত ২০ শতাংশ ছাড়৷ প্রায় হাফ দামে দেওয়া হচ্ছে গৃহস্থের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী৷  

 
অ্যামাজন: অনলাইন শপিংয়ের জনপ্রিয় সাইট অ্যামাজনও দিচ্ছে বিশেষ অফার৷ ১০ শতাংশ ক্যাশ ব্যাক সহ অতিরিক্ত ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে৷ দামি মোবাইল সহ বেশ কিছু পণ্যে শূন্য শতাংশ সহজ কিস্তির সুবিধা দেওয়া হচ্ছে৷ থাকছে এক্সচেঞ্জ অফার৷     

ফ্লিপকার্ট: প্রতিযোগিতার বাজারে পাল্লা দিয়ে ফ্লিপকার্টেও চলছে বিশেষ অফার৷ অ্যাপেল আইফোনর উপর বিশেষ ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে৷ টাইটান, ক্যাসিও এবং আরও অনেক কিছুতে ২০ শতাংশ ছাড় দিচ্ছে ফ্লিপকার্ট৷ প্রসাধনী দ্রব্যেও ছাড়ের মাত্রা বাড়ানো হয়েছে৷  

 
গ্রেট ইস্টার্ন: চলছে বিশেষ ‘কস্ট টু কস্ট’ অফার৷ কেনাকাটায় থাকছে পুরুষ্কার৷ ফ্রি ডেলিভারি ও বৈদুতিন সামগ্রীর উপর থাকছে এক্সচেঞ্জ অফার৷ টিভি, ফ্রিজ, এসি, মোবাইল ফোনের উপর থাকছে প্রায় ৫০ শতাংশ ছাড়৷ নতুন বেশ কিছু প্যাকেজের উপর থাকছে চোখ ধাঁধানো অফার৷ সঙ্গে কিস্তির সুযোগ৷ 

খোসলা ইলেকট্রনিকস: মাত্র ২৬ টাকায় এলইডি টিভি ঘরে আনার বিশেষ সুযোগ দিচ্ছে এই সংস্থা৷ টিভি, ক্যামেরা, এসি, ফ্রিজ, মাইক্রোভেন, ওয়াশিংমেশিনে ‘কস্ট টু কস্ট’ অফার দেওয়া হয়েছে৷ সঙ্গে কম দামে গৃহস্থের কাজে ব্যবহৃত বেশ কিছু প্রসাধনী সামগ্রীতে আকর্ষণীয় ছাড় দেওয়া হয়েছে৷

কোন মন্তব্য নেই: