রাজর্ষি দে, মেদিনীপুর: মাওবাদী কার্যকলাপের অন্ধকার আজ অতীত পশ্চিম মেদিনীপুরের শালপিয়াল জঙ্গলে ঘেরা শালবনিতে৷ বরং ট্যাঁকশাল শহর এখন শিল্পাঞ্চল হওয়ার দিকে৷ সরস্বতী পুজো উপলক্ষে ৩০ ফুট উঁচু প্রতিমা করে তাক লাগিয়ে দিয়েছে শালবনি৷
শালবনি বাকিবাঁধ অঞ্চলে শালচাতরী এডুকেশনাল এন্ড এনভাওরমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির সরস্বতী পুজোতে এবার ৩০ ফুট উঁচু প্রতিমা করা হয়েছে৷ শুধু শালবনির স্থানীয় মানুষই নয় মেদিনীপুর, খড্গ়পুর, ঝাড়গ্রাম, গড়বেতা, চন্দ্রকোনার দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় জমাচ্ছেন পাঁচ দিন ব্যাপী উৎসবে৷ উঁচু প্রতিমার পাশাপাশি মণ্ডপ সজ্জাও নজর কাড়ে৷ পাঁচ দিন ব্যাপী নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন