![]() |
অমিতাভ মালিককে মনে আছে? অশান্ত দার্জিলিংয়ে গুরুংয়ের ডেরায় ঢুকে নিহত হয়েছিল সাহসী যুবকটি৷ কফিনবন্দি মরদেহের পাশে এক তরুণী বধূকে কাঁদতে দেখে, সারা বাঙলা ফুঁসে উঠেছিল৷ একবাক্যে দাবি উঠে ছিল, গুরুংয়ের শাস্তি৷ পুরো ঘটনার তদন্ত শুরু করে সিআইডি৷ তদন্ত প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে, চার্জশিটও তৈরি৷ কিন্তু তাতে নেই বিমল গুরুংয়ের নাম৷ যদিও বিষয়টি নিয়ে বিস্তারিত জানা যায়নি৷ প্রয়োজনে সাপ্লিমেন্টারি চার্জশিটে গুরুংয়ের নাম যুক্ত করা যেতে পারে৷ তবে তা ভবিষ্যতই বলবে৷ বাংলার জনগণ এই অফিসারের মৃত্যুর শাস্তি চায়৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন