মধ্যপ্রদেশে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে নিহত এক অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ান - Aaj Bikel
মধ্যপ্রদেশে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে নিহত এক অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ান

মধ্যপ্রদেশে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীদের গুলিতে নিহত এক অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ান

Share This


ভিন্ড  : অবসরপ্রাপ্ত এক এসএসবি জওয়ানকে গুলি করে হত্যা করল একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী। চাঞ্চল্যকর ঘটনাটি বৃহস্পতিবার সকালে মধ্যপ্রদেশের ভিন্ডে ঘটেছে।

পুলিশ সূত্রের দাবি ভিন্ডের বিজয়নগরের থানা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত এসএসবি জওয়ান আর বি এস চৌহান বৃহস্পতিবার সকালে নিজের বাড়িতে সাফাইয়ের কাজ করছিলেন। সেই সময় একদল অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতী তাকে লক্ষ্য করে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় ওই অবসরপ্রাপ্ত জওয়ানের।

এই ঘটনার খবর পাওয়ার পরে ঘটনাস্থলে এসে উপস্থিত পুলিশ। নিহত প্রাক্তন এসএসবি জওয়ানের আত্মীয়দের বয়ান নথিভুক্তি করে পুলিশ। দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ। অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দুই বছর আগে এসএসবি থেকে অবসর গ্রহণ করেন আর বি এস চৌহান।

কোন মন্তব্য নেই: