মাদ্রিদ : রোনাল্ডোহীন ম্যাচে ঘরের মাঠে হারল ইউরোপীয় জায়েন্ট রিয়াল মাদ্রিদ৷ লেগাসেনের কাছে ১-২ হেরে কোপা দেল রে শেষ আটেই থমকে গেল রিয়েল মাদ্রিদের দৌড়। তাও আবার লিগানেসের মত তুলনায় অনেক দূর্বল একটা দলের কাছে হেরে। বুধবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বের ম্যাচ ঘরের মাঠে জিনেদিন জিদানের ছেলেরা ১-২ গোলে হেরে গেলেন।
গত সপ্তাহে প্রথম দফার লড়াইয়ে লিগানেসের ডেরায় গিয়ে ১-০ জিতে এসেছিল রিয়েল। সুতরাং, দুই দফা মিলিয়ে ফলাফল ২-২ থাকল। কিন্তু, লিগানেস শেষ চারে চলে গেল বেশি সংখ্যক ‘অ্যাওয়ে’ গোল করার সুবাদে। এদিন জাভিয়ের এরাসোর গোলে ম্যাচের ৩১ মিনিটেই এগিয়ে যায় লিগানেস। বিরতির পর খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই রিয়েলের হয়ে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন ফরাসি তারকা করিম বেঞ্জিমা। এর পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-গ্যারেথ বেলহীন রিয়েল প্রতিপক্ষের ওপর চাপ বাড়ালেও, তা তেমন কাজে আসেনি। শেষ পর্যন্ত ৫৫ মিনিটে লিগানেসের হয়ে গ্যাব্রিয়েলের করা গোলটাই দু দলের মধ্যে ফারাক গড়ে দিল।
ক্লাবের ৮৯ বছরের ইতিহাসে এই প্রথমবার কোপা ডেল রে-র সেমিফাইনালে গেল লিগানেস। অন্যদিকে, এবার নিয়ে টানা চার মরশুম এই টুর্নামেন্টের শেষ চারে যেতে ব্যর্থ হল রিয়েল মাদ্রিদ। হেরে মাঠ ছাড়ার পর রিয়েল কোচ জিদানের প্রবল সমালোচনা শুরু হয়েছে স্পেনীয় ফুটবল মহলে। এত গুরুত্বপূর্ণ ম্যাচে কেন, তিনি রোনাল্ডো বা বেলকে দলে রাখলেন না তা নিয়ে রিয়েল সমর্থকরাও তুমুল ক্ষিপ্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন