ঝাউবন থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার - Aaj Bikel
 ঝাউবন থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

ঝাউবন থেকে পর্যটকের মৃতদেহ উদ্ধার

Share This


দিঘা  : দিঘায় ঝাউবন থেকে এক পর্যটকের মৃতদেহ উদ্ধার হল। দিঘা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতের নাম পরিমল বেরা।মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দিঘা থানার ওসি বাসুকী ব্যানার্জি জানান, বৃহস্পতিবার সকালে জঙ্গলে পাতা কুড়োতে গিয়ে কয়েকজন ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখন। তারপর তাঁরা খবর দেন থানায়।পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে মৃতের বাড়ি ওড়িশার বালেশ্বরের গুনাইবসান এলাকায়।পুলিশ মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ।পুলিশের অনুমান ওই ব্যক্তি দিঘায় ঘুরতে এসেছিলেন। তাঁর সম্ভবত বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

কোন মন্তব্য নেই: