চেলসিকে ২-‌১ ব্যবধানে হারাল আর্সেনাল - Aaj Bikel
চেলসিকে ২-‌১ ব্যবধানে হারাল আর্সেনাল

চেলসিকে ২-‌১ ব্যবধানে হারাল আর্সেনাল

Share This


লন্ডন  : ইংলিশ লিগ কাপের ফাইনালে উঠল আর্সেনাল। বুধবার রাতে শহরের শত্রু চেলসিকে ২-‌১ ব্যবধানে হারিয়ে দিল আর্সেন ওয়েঙ্গারবাহিনী। গত সপ্তাহে সেমিফাইনালের প্রথম দফার ম্যাচে চেলসির ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই গোলশূন্য ড্র হয়েছিল। ফিরতি ম্যাচে আর্সেনালের ঘরের এমিরেটাস স্টেডিয়ামে ইডেন হ্যাজার্ডের গোল ম্যাচের প্রথমার্ধেই এগিয়ে দেয় চেলসিকে। তবে পিছিয়ে পড়েও কিন্তু হাল ছাড়েনি ‘‌গানার্স’‌-‌রা। বরং জোর লড়াই করে ম্যাচে ফিরে আসে।

 লন্ডন ডার্বিতে সাম্প্রতিক কালে চেলসির জয়ের পাল্লাই ভারী। ফুটবল বিশেষজ্ঞদের খাতাকলমে বুধবারের ম্যাচে আন্তোনিও কন্তের দলই ফেবারিট হিসেবে মাঠে নেমেছিল। কিন্তু গোল খাওয়ার পর আর্সেনালের মরিয়া প্রত্যাঘাত এবং প্রথমার্ধেই চেলসির আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলের পর পুরোপুরি ম্যাচের ছবিটা বদলে দেয়। দ্বিতীয়ার্ধে আর্সেনালের হয়ে জয়সূচক গোলটি করে গেলেন গ্র্যােনিট হাকা। আর্সেনালের কোচ হিসেবে দু দশকেরও বেশি কাটিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। কিন্তু, লিগ কাপের ট্রফি কখনও ‘‌গানার্স’‌-‌দের ঘরে ঢোকাতে পারেননি। ফাইনালে ওঠার পর বর্ষীয়ান কোচ বলে গেলেন, ‘‌প্রথমার্ধে আমাদের ফুটবল ছিল একটু এলোমেলো। কিন্তু দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ মুঠোয় এনে ফেলার পর আর কোনও সমস্যা হয়নি।’‌

কোন মন্তব্য নেই: