চণ্ডীগড় ও নয়াদিল্লি : হরিয়ানার গুরুগ্রামে স্কুলবাসে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন হরিয়ানার মন্ত্রী রাম বিলাস শর্মা| উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও| বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করে হরিয়ানার মন্ত্রী রাম বিলাস শর্মা বলেছেন, ‘ওই ঘটনাটি খুবই উদ্বেগজনক|’ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মতে, ‘গুরুগ্রামের ঘটনাটি সমস্ত দেশবাসীর কাছে লজ্জাজনক|’
পদ্মাবত’ ছবির মুক্তিকে ঘিরে বিক্ষোভের জেরে বুধবার হরিয়ানার গুরুগ্রামে জ্বালিয়ে দেওয়া হয় জি ডি গোয়েঙ্কা স্কুলের একটি স্কুলবাস| তখন বাসে জনা ২৫ পড়ুয়া ছিল| স্কুলবাসে ছিলেন কিছু শিক্ষিকা আর স্কুলের কিছু কর্মীও| কর্নি সেনার সমর্থকেরা প্রথমে পোড়ায় হরিয়ানা সরকারের একটি সরকারি বাস| ঠিক পিছনেই থাকা স্কুলবাসেও আগুন ধরিয়ে দেয় তারা| বুধবারের ওই ঘটনায় স্কুল পড়ুয়া সহ কারও আহত হওয়ার খবর না থাকলেও, বাসের আরোহী শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে| স্কুলবাসে ভাঙচুরের ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে ১৮ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ|
এই ঘটনায় বৃহস্পতিবার উদ্বেগ প্রকাশ করেছেন হরিয়ানার মন্ত্রী রাম বিলাস শর্মা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল| সাংবাদিকদের মুখোমুখি হয়ে হরিয়ানার মন্ত্রী রাম বিলাস শর্মা বলেছেন, ‘ওই ঘটনাটি খুবই উদ্বেগজনক| এমন ধরনের ঘটনা ঘটতে পারে সে বিষয়ে আমাদের কোনও ধারণাই ছিল না|’ গুরুগ্রামের ঘটনা প্রসঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘বুধবার গুরুগ্রামে কিছু মানুষ স্কুল পড়ুয়াদের উপর পাথর ছুঁড়ে মেরেছিল| সারারাত আমি ঘুমোতে পারিনি| গুরুগ্রামের ঘটনাটি সমস্ত দেশবাসীর কাছে লজ্জাজনক|’
সঞ্জয় লীলা বনসালির তৈরি বিতর্কিত ছবি ‘পদ্মাবত’-এর মুক্তি ঘিরে বুধবার দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ| বুধবার বিকেলে হরিয়ানার গুরুগ্রামের জি ডি গোয়েঙ্কা স্কুলের একটি স্কুলবাসের উপর চড়াও হয়ে তাতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা| তবে, ওই ঘটনায় স্কুল পড়ুয়া সহ কারও আহত হওয়ার খবর নেই| এরপরই ‘পদ্মাবত’ ছবির মুক্তিকে কেন্দ্র করে প্রতিবাদের জেরে নিরাপত্তা জোরদার করা হয় হরিয়ানা জুড়ে| শহরের প্রেক্ষাগৃহগুলিতে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়| স্কুলবাসে অগ্নিসংযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার গুরুগ্রামের জি ডি গোয়েঙ্কা স্কুলের প্রিন্সিপাল নীতা বালি জানিয়েছেন, ‘ছাত্র ও শিক্ষকরা সকলেই নিরাপদে আছেন, কর্মীরা পরিস্থিতি ভালোভাবেই সামলেছেন| শিক্ষকরা পড়ুয়াদের ভয় পেতে দেননি| আমাদের কর্মীদের প্রতি আমরা কৃতজ্ঞ, তাঁরা ওই পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হয়েছেন| তাঁরা এ জন্যই প্রশিক্ষিত|’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন