লখনউ : পদ্মাবত নিয়ে উত্তাল উত্তর ভারত। কর্ণি সেনাসহ একাধিক রাজপুত সংগঠনগুলির তাণ্ডবে স্বাভাবিক জনজীবন ব্যহত একাধিক জায়গায়। কিন্তু উত্তরপ্রদেশের লখনউতে অন্যভাবে বিক্ষোভ প্রদর্শন করল কর্ণি সেনা। লখনউতে নভেলটি সিনেমা হলে পদ্মাবত দেখতে যাওয়া সাধারণ মানুষকে সিনেমাটি না দেখার জন্য গোলাপ ফুল দিয়ে অনুরোধ করা হয়েছে কর্ণি সেনার পক্ষ থেকে। যারা অগ্রিম টিকিট কেটে সিনেমা দেখতে এসেছে তাদের টিকিটের টাকাও ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয় কর্ণি সেনার পক্ষ থেকে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সারা দেশজুড়ে মুক্তি পেয়েছে পদ্মাবত। কিন্তু এদিনও পদ্মাবত নিয়ে উত্তর ভারতের একাধিক জায়গায় বিক্ষোভ দেখাতে থাকে কর্ণি সেনা।
লখনউতে যেখানে গোলাপ ফুল বিতরণ করা হয় সেখানে এদিন বিহারের মুজফফরপুরে টায়ার জ্বালিয়ে তলোয়ার উঁচিয়ে বিক্ষোভ দেখাতে থাকে কর্ণি সেনা। উত্তরপ্রদেশ সীতাপুরে সিনেমা হল মালিককে প্রকাশ্য রাস্তায় মারধরের অভিযোগ ওঠে কর্ণি সেনা বিরুদ্ধে। রাজস্থানে বাইক র্যালি করে কর্ণি সেনা। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে একটি সিনেমা হলের সামনে বিক্ষোভ দেখাতে থাকে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন