নয়াদিল্লি : আবারও আগুন-আতঙ্ক রাজধানীতে| বৃহস্পতিবার সকালে আউটার দিল্লির মুন্ডকা এলাকায় অবস্থিত তিনটি ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে| আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন দু’জন দমকল কর্মী| আহত অবস্থায় মণীষ এবং রণবীর নামে দু’জন দমকল কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার সকালে আউটার দিল্লির মুন্ডকা এলাকায় অবস্থিত স্ক্যাপ ডিলারের দোকানে প্রথমে আগুন লাগে| মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী একটি জুতোর গোডাউন ও একটি কারখানায়| সকাল ৯.২৫ মিনিট নাগাদ ফোন করে দমকল ও পুলিশকে অগ্নিকাণ্ডের বিষয়ে অবহিত করা হয়|
আগুন নেভাতে তত্ক্ষণাত্ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৩০টি ইঞ্জিন| ততক্ষণে ভয়াবহ রূপ নেয় আগুনের লেলিহান শিখা| আগুনে নেভাতে গিয়ে আহত হয়েছেন মণীষ এবং রণবীর নামে দু’জন দমকল কর্মী| শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও আয়ত্তে আসেনি আগুন| যুদ্ধকালীন তত্পরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা|
উল্লেখ্য, চলতি মাসের ২০ তারিখ আউটার দিল্লির বাওয়ানা শিল্পাঞ্চল এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল| অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছিল ১৭ জনের| এছাড়াও আহত হয়েছিলেন দু’জন| অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে নেমে গত ২১ জানুয়ারি পুলিশ গ্রেফতার করেছিল আতসবাজি ফ্যাক্টরির মালিক মনোজ জৈনকে| বুধবার তাকে দিল্লির একটি আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন