কলকাতা : বৃহস্পতিবার বিজেপি-র রাজ্য সভাপতি অসুস্থ দিলীপ ঘোষকে দেখতে হাসপাতালে যান কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয় এবং মুকুল রায় ।সল্টলেকের আমরি হাসপাতালে দিলীপ ঘোষ চিকিৎসাধীন । গতকাল সেখানে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার হয় । আমরি হাসপাতালে তাঁর ‘মাইক্রোডিস্কটমি’ নামক অস্ত্রোপচার করেন বিশিষ্ঠ চিকিত্সক ডা. জি আর বিজয়কুমার । তার অস্ত্রোপচার সফল বলে জানিয়েছেন চিকিত্সকরা । তাঁর অবস্থা স্হিতিশীল, এবং তাকে স্বভাবিক ডায়েট নিতে বলা হয়েছে । চিকিত্সকরা জানিয়েছেন, দিলীপের মেরুদণ্ডে দুটি কশেরুকার মধ্যে সমস্যা দেখা দিয়েছিল ।
বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, মুকুল রায়রা দিলীপবাবুকে দেখতে যান । দিলীপবাবুকে দেখে আসার পর তাঁরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে । কৈলাস বিজয়বর্গীয় বলেন, ‘দিলীপবাবুর অসুস্থতার জন্য দলের নির্বাচনী প্রচারে প্রভাব পড়বে না । দিলীপবাবু আগেই প্রচার সেরে রেখেছেন । তাঁর অনুপস্থিতিতে বাকিরা প্রচার করছেন । কোনও সমস্যা হবে না’ । তিনি জানান, 'উনি আগের থেকে এখন অনেকটাই সুস্থ । শীঘ্রই তাঁকে ছুটি দেওয়া হবে’ ।
এদিন এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই হাসপাতালের তরফে জানানো হয়েছে, কোমরে ব্যথা নিয়ে ভর্তি হয়েছেন দিলীপ ঘোষ ৷ প্রাথমিক রোগনির্ণয়ে তাঁর স্পাইনাল কর্ডের কোমরের দিকের অংশে স্লিপ ডিস্ক অর্থাৎ, ডিস্ক প্রোল্যাপস ধরা পড়েছে ৷ এই কারণে এমআরআই সহ অন্যান্য পরীক্ষা করা হয়েছে ৷ শেষপর্যন্ত ডাক্তারা সিদ্ধান্ত নেন স্লিপ ডিস্কের চিকিৎসায় অস্ত্রোপচার করাই প্রয়োজন ৷ সেইমত বুধবার অস্ত্রোপচার হয় ।
এই বছরেই মে মাসে রাজ্যে পঞ্চায়েত ভোট হবার কথা । ভোটের আগে এ রাজ্যে দলের সংগঠনকে মজবুত করতে আসরে নেমেছে বিজেপি । বিভিন্ন জেলায় কার্যত চষে বেড়াছিলেন খোদ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । জেলা সফরে বেরিয়ে গুরুতর অসুস্থ হয়ে পরেন তিনি । রবিবার রাতে বিজেপির এক কর্মসূচিতে যোগ দিতে আসানসোল যান তিনি । রাতে খড়গপুরে ছিলেন দিলীপ ঘোষ ।
সেখানে আমচকাই অসুস্থ হন । তখন তিনি ছিলেন খড়্গপুরের বিধায়ক আবাসনে । সেখানে সরস্বতী পুজোর আয়োজন চলছিল । আচমকাই দিলীপ ঘোষ জানান, তাঁর পা অসাড় হয়ে যাচ্ছে । তিনি অসুস্থ হয়ে পড়ছেন । হাঁটাচলা পর্যন্ত করতে পারছেন না । খবর পাঠানো হয় মেদিনীপুরে । রাতে সেখান থেকে দিলীপবাবুকে দেখতে আসেন চিকিৎসক । যন্ত্রণা কমানোর জন্য ইনজেকশনও দেওয়া হয় । সঙ্গে সঙ্গে বিজেপির চিকিৎসক নেতা সুভাষ সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চিকিৎসক পাঠান । প্রাথমিকভাবে চিকিৎসকরা অনুমান করেছিলেন সাইটিকা থেকেই দিলীপ ঘোষের এই সমস্যা হচ্ছে । তড়িঘড়ি তাঁকে নিয়ে কলকাতার পথে রওনা দেন দলের কর্মী সমর্থকরা ।
বিজেপি সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই শিরদাঁড়ায় সমস্যা ভুগছেন দিলীপ ঘোষ । নিয়মিত ব্যায়াম করতে হয় তাঁকে । কোমরে বেল্টও ব্যবহার করেন । কিন্তু, দলীয় কর্মসূচির চাপে ইদানীং ব্যায়াম করার সময় পাচ্ছেন না বিজেপি রাজ্য সভাপতি । কোমরে বেল্টও পরছেন না, আর তাতেই পুরানো যন্ত্রণা ফের চাগাড় দিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন