বারাণসী : এবার পদ্মাবতের প্রদর্শন রুখতে আত্মঘাতী হওয়ার চেষ্টা করল এক ব্যক্তি। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর একটি সিনেমা হলে বাইরে। পরে আত্মঘাতী হওয়ার থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির সঙ্গে কোনও রাজপুত সংগঠনের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের এই ঘটনার পাশাপাশি মধ্যপ্রদেশের রতলামে কর্ণি সেনার তরফে ২৭ জন মহিলা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠিতে দাবি করে পদ্মাবতের প্রদর্শনের বন্ধ না হলে তারা আত্মাহুতির দেবেন।
আর তাদের এই আত্মাহুতির বিষয়টি মঞ্জুর করুক রাষ্ট্রপতি। চিঠিটি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এদিন দেশজুড়ে মুক্তি পেয়েছে পদ্মাবত | তবে এদিন রাজস্থান এবং গুজরাটে প্রদর্শিত হয়নি সিনেমাটি । বুধবার গুরুগ্রামে একটি স্কুলে বাসকে লক্ষ্য করে তাণ্ডব চালায় কর্ণি সেনা। আইন-শৃঙ্খলা বিপন্ন হতে পারে বলে উত্তর ভারতের একাধিক সিনেমা হলের সামনে পুলিশ মোতায়ন করা হয়। অন্যদিকে এক ট্যুইট বার্তায় রণবীর সিং লেখেন, পদ্মাবত সিনেমার জন্য গোটা দেশ গর্বিত হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন