ইসলামাবাদ : বলিউডের তীব্র ‘বিতর্কিত’ ছবি পদ্মাবত মুক্তি পাচ্ছে ললিউডে৷ পাক সরকার এই ছবিকে প্রদর্শনের জন্য ছাড়পত্র দিয়েছে৷ ফলে পাক ভূমিতে এই ছবি ঘিরেতীব্র আগ্রহ তৈরি হয়েছে৷ এমনিতেই বলিউডি হিন্দি ছবি পাকিস্তানে প্রবল জনপ্রিয়৷ বিভিন্ন ভারতীয় ছবি নিষিদ্ধও করেছে পাকিস্তান৷ তবুও সেখানে লুকিয়ে চুরিয়ে নিষিদ্ধ হওয়া ভারতীয় ছবি দেখেন পাক নাগরিকরা৷
বহু আন্দোলন-বিক্ষোভের ধকল কাটিয়ে অবশেষে মুক্তি পেল বলিউডের আলোচিত চলচ্চিত্র ‘পদ্মাবত’। ভারতের পাশাপাশি চলচ্চিত্রটি মুক্তি নিয়ে পাকিস্তানেও জটিলতা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত বুধবারই জাওয়াদ খান-মাহিরা খানদের দেশে ‘সবুজ সংকেত’ পেয়ে গেল সঞ্জয় লীলা বানসালি পরিচালিত এ চলচ্চিত্র। ইসলামাবাদ থেকে ভারতীয় গণমাধ্যমকে জানান পাকিস্তানের সেন্সর বোর্ডের কর্তা মোবাশির হাসান। বৃহস্পতিবার ভারতসহ বিভিন্ন দেশে এই ঐতিহাসিক গল্পের চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার একদিন আগে মোবাশির এ কথা জানান।
তিনি বলেন, কোন কাটছাঁট ছাড়াই পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সেন্সর (সিবিএফসি) ‘পদ্মাবত’ মুক্তির অনুমতি দিয়েছে। দেওয়া হয়েছে ‘ইউ’ সার্টিফিকেট। পাকিস্তানের কিছু চলচ্চিত্র পরিবেশকের মতে, ছবিটিতে আলাউদ্দিন খিলজিকে নেতিবাচকভাবে উপস্থাপন করে হয়েছে।
এই প্রসঙ্গে হাসান বলেন, সিবিএফসি’র এ বিষয় কোন সমস্যা নেই। আর ছবিটির সার্টিফিকেশনটির জন্য নিয়মানুযায়ী সিএফএফসি’র পক্ষ থেকে কাইদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ওকার আলি শাহ’র সাহায্য নেওয়া হয়েছে।
‘পদ্মাবত’ ছবি ঘিরে ভারতের কয়েকটি রাজ্যে চলছে ধুন্ধুমার কাণ্ড৷ রাজপুত সংগঠনগুলির দাবি, এই ছবিতে রানি পদ্মিনীকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন পরিচালক সঞ্জয় লীলা বনশলী৷ তারই প্রতিবাদে চলছে তাণ্ডব৷ সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও বিজেপি শাসিত কয়েকটি রাজ্য ছবি প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করেছে৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন