পদ্মাবত তাণ্ডব : পিটিশনের শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট - Aaj Bikel
পদ্মাবত তাণ্ডব : পিটিশনের শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

পদ্মাবত তাণ্ডব : পিটিশনের শুনানিতে সম্মত সুপ্রিম কোর্ট

Share This


নয়াদিল্লি : ‘পদ্মাবত’ ছবি মুক্তির আগে আইনশৃঙ্খলা নিশ্চিত না করায় গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দাখিল হওয়া পিটিশনের শুনানিতে সম্মত হল সুপ্রিম কোর্ট| বৃহস্পতিবার কংগ্রেস নেতা তেহসীন পুনাওয়াল্লা জানিয়েছেন, ‘আগামী সোমবার পিটিশনের শুনানিতে সম্মত হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট| গত ১৮ জানুয়ারির পদ্মাবত ছবি সংক্রান্ত শীর্ষ আদালতের রায় অনুসরণ করা হয়নি, আইনশৃঙ্খলা লঙ্ঘিত হয়েছে|’ কংগ্রেস নেতা তেহসীন পুনাওয়াল্লা আরও জানিয়েছেন, ‘নিরপরাধ শিশুদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে মারা হয়েছে| তাঁরা কেঁদেছে এবং নির্যাতনের শিকার হয়েছে| আইনশৃঙ্খলা রক্ষা করা রাজ্যের দায়িত্ব|’

শীর্ষ আদালত দেশজুড়ে পদ্মাবত মুক্তির নির্দেশ দিলেও তা অমান্য করে এই ছবি মুক্তির প্রতিবাদে বিভিন্ন রাজ্যে হিংসা চালানোর অভিযোগ উঠেছে কর্নি সেনার বিরুদ্ধে| ছবিটি মুক্তির প্রতিবাদে গুজরাট, গুরুগ্রাম ও বিহার সহ বিভিন্ন জায়গায় কর্নি সেনার সদস্যরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, মাল্টিপ্লেক্সে ভাঙচুর করে| এমনকি স্কুলবাসে তাণ্ডব চালায়| বিভিন্ন রাজ্যে জারি করা হয় হাই অ্যালার্ট| তা সত্ত্বেও কর্নি সেনার তাণ্ডব থামেনি বলে অভিযোগ|

কোন মন্তব্য নেই: