নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরায় মোড়া সাগরদ্বীপ - Aaj Bikel
নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরায় মোড়া সাগরদ্বীপ

নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সিসিটিভি ক্যামেরায় মোড়া সাগরদ্বীপ

Share This

গঙ্গাসাগর : নির্বিঘ্নে এ বছরের গঙ্গাসাগর মেলা সুসম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কলকাতার বাবুঘাট থেকে শুরু করে লট নম্বর আট, কচুবেরিয়া ও মেলা প্রাঙ্গন সম্পূর্ণভাবে ৫০০ টি সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হয়েছে। এর পাশাপাশি ছ’টি ড্রোন ক্যামেরা দিয়ে ও নজরদারি চালানো হচ্ছে মেলা প্রাঙ্গনে। আর সমস্ত মেলার উপর নজরদারি করার জন্য ৬০টি টিভি স্কিনের মাধ্যমে মাস্টার কন্ট্রোল রুম থেকে নজরদারীর কাজ চলছে।

নিরাপত্তার উপর প্রতিবছরই জোর দেওয়া হলেও গঙ্গাসাগর মেলার যাত্রাপথ থেকে শুরু করে মেলা প্রাঙ্গনে এভাবে নজরদারি এই প্রথম। ক্যামেরার মাধ্যমে সমস্ত পয়েন্টের সরাসরি ছবি এই মাস্টার কন্ট্রোল রুমে বসেই দেখতে পাচ্ছেন নিরাপত্তা আধিকারিকরা। কোথাও কোন সমস্যা হলে দ্রুত সেই সমস্যা যাতে মিটিয়ে ফেলা যায় সেই কারনে দিনের ২৪ ঘণ্টা ধরেই চলছে মনিটারিং। অন্যদিকে মুড়িগঙ্গা পারাপারের জন্য ভেসেলগুলিকে জিপিএস প্রযুক্তির মাধ্যমে জোড়া হয়েছে। কোন ভেসেল কোথায় রয়েছে সেই আপডেট এই মাস্টার কন্ট্রোল রুম থেকেই পাওয়া যাচ্ছে।

এ ছাড়া মেলা প্রাঙ্গনে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ বাহিনী। নদীতে স্নানের সময় যাতে কোনরকম বিপত্তি না ঘটে সেই কারনে সর্বদা আপৎকালীন নিরাপত্তা কর্মীরা, নৌবাহিনীর কর্মীরা, সামরিক কর্মীরা মজুত রয়েছেন। সব মিলিয়ে এবছরের গঙ্গাসাগর মেলাকে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের দাবী এ বছর কুড়ি লক্ষের বেশী মানুষজন এই মেলায় আসবেন। গঙ্গাসাগর মেলায় আসা বেশিরভাগ পুনারথিরাই বাইরের রাজ্য থেকে আসেন। বহিরাগত এই সমস্ত পুন্যারথিদের যাতে কোনরকম সমস্যা না হয় সেই কারনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই: