রাজনৈতিক দলের মুখপাত্র পদে আবেদনের হিড়িক দেখলে চমকে উঠবেন - Aaj Bikel
রাজনৈতিক দলের মুখপাত্র পদে আবেদনের হিড়িক দেখলে চমকে উঠবেন

রাজনৈতিক দলের মুখপাত্র পদে আবেদনের হিড়িক দেখলে চমকে উঠবেন

Share This
 নয়াদিল্লি: আসন্ন মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মুখপাত্র পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে ছিল কংগ্রেস৷ একটি রাজনৈতিক দলের মুখপাত্র পদে কাজে যোগ দেওয়ার জন্য অবেদন করলেন প্রায় তিন হাজার জন প্রার্থী৷ একটি পদের জন্য তিন হাজার আবেদন জমা পড়লেও বেশিরভাগ প্রার্থীর যোগ্যতা পিএইচডি ও এমফিল৷ যদিও এর আগে মুখপাত্র, কনটেন্ট রাইটার, রিসার্চার, সোশাল মিডিয়া ম্যানেজার পদে নেওয়ার বিজ্ঞপ্তি দিয়েছিল কংগ্রেস৷ সেক্ষেত্রেও আবেদনের হিড়িক পড়ে গিয়েছিল বলে খবর৷

মূলত, নিরপেক্ষ ভাবে নিয়োগ করার জন্য রাজ্য ও জেলা স্তরে একাধিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কংগ্রেস৷ যাতে আবেদনকারী হিসেবে শুধু PhD বা MPhil, Mtech ও LLM ডিগ্রির প্রার্থীরাও রয়েছেন৷ মধ্যপ্রদেশ কংগ্রেসের তরফে জানানো হয়েছে, আবেদনের হিড়িক পড়লেও এখনও পর্যন্ত প্রার্থীদের নাম শর্টলিস্ট করা হয়নি৷ তবে এত উচ্চ ডিগ্রিধারীরা আবেদন করায় রীতিমতো চমকে গেছে সকলেই৷ 

এই বিষয়ে রাজ্য কংগ্রেসের দায়িত্বে থাকা দীপক বাবারিয়া জানান, পুরানো রীতি ভেঙে এবারে নতুন নিয়মে কর্মী নিয়োগের কাজ চলছে৷ নিজের পছন্দ মতো লোক নয় না নিয়ে নিরপেক্ষ ভাবেই নিয়োগ হবে৷ দলের তরফে আরও জানানো হয়েছে, প্রথমে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে৷ পরে কাজের ভিত্তিতে পদোন্নতি করা হবে৷ কংগ্রেসের এক নেতা বলেছেন, মুখপাত্ররা দলের কণ্ঠ৷ ফলে, দেখে-শুনেই কর্মী নিয়োগ করতে চাইছে কংগ্রেস৷

কোন মন্তব্য নেই: