লখনউ: বয়স মাত্র ২২ বছর৷ অভাবের ঘরে আলো জেলে আইপিএস পরীক্ষায় পাশ করে এসিপি পদে কাজে যোগ দিলেন উত্তরপ্রদেশের পেলিভিত জেলার নুরুল হাসান৷ আইপিএস নরুলের পোস্টিং এখন মহারাষ্ট্রের নান্দেদ জেলার ধর্মবাদ ডিভিশনে৷
মাত্র ২২ বছর বয়সে কীভাবে আইপিএস হলেন নুরুল? জানা গিয়েছে, অভাবের সংসার চালাতে একটি বেসরকারি স্কুলের পড়াতেন তিনি৷ এরপর ২০০৯ সালে তিনি আলীগড় বিশ্ববিদ্যালয়ে বিটেক নিয়ে ভর্তি হন৷ নিজের চর্চা বাড়ানোর জন্য তিনি বন্ধুদের সঙ্গে দেশ বিদেশের বিভিন্ন বিষয় নিয়ে গ্রুপ স্টাডি করতেন৷ নজর রাখতেন দেশ-বিদেশের বিভিন্ন খবরে৷ বিটেক পাশ করার পর প্রায় দেড় মাস একটি সংস্থায় কাজও করেন তিনি৷
এরপর ২০১৩ সালে তিনি ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন৷ ২০১৪ সালে ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় বসে পাশ করেন৷ নিজে একজন হিন্দি মাধ্যমের ছাত্র হলেও ইংরেজি ভাষায় ছিল সমান দক্ষল৷ সিভিল সার্ভিসের সমস্ত পর্যায় অতিক্রম করে মাত্র ২২ বছর বয়সে আইপিএস অফিসার হিসেবে চাকরিতে যোগ দিয়ে দেশের যুব সমাজের কাছে এক দৃষ্টান্ত হয়ে উঠলেন অমানি গ্রামের ছোট্ট ছেলেটি৷

আরও পড়ুন-
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে পর্ষদ সভাপতি’র মন্তব্যে আরও বাড়ল
বিতর্ক,
তাহলে সত্যিই কি দুর্নীতি হয়েছে?
আরও পড়ুন- রাজ্যে কাজের কোনও অভাব নেই: মমতা
আরও পড়ুন- শিক্ষক নিয়োগে দুর্নীতির পাহাড় ভাঙতে যে পথে এগচ্ছেন রাজ্যের কয়েক হাজার
যুবক
আরও পড়ুন- প্রাথমিকের সিলেবাসে যুগান্তকারী পরিবর্তন আনছে সিলেবাস কমিটি!

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন