নিয়োগের দাবিতে হাইকোর্টে টেট উত্তীর্ণ ৪৪ চাকরিপ্রার্থীর মামলা, বেজায় অস্বস্তিতে সংসদ - Aaj Bikel
নিয়োগের দাবিতে হাইকোর্টে টেট উত্তীর্ণ ৪৪ চাকরিপ্রার্থীর মামলা, বেজায় অস্বস্তিতে সংসদ

নিয়োগের দাবিতে হাইকোর্টে টেট উত্তীর্ণ ৪৪ চাকরিপ্রার্থীর মামলা, বেজায় অস্বস্তিতে সংসদ

Share This

 

কলকাতা: ফের মামলার গেরোয় আটকে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া৷ এবার প্রাথমিকে নিয়োগে বিজ্ঞপ্তি বিভ্রাটের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ৪৪ জন চাকরিপ্রার্থী৷ বিচারপতি আশা আরোরার এজলাসে আগামী  ১১ জানুয়ারি মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে বলে আদালত সূত্রে খবর৷

চাকরি ও শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেট এখন ফেসবুক পেজে

 

ঠিক কি অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করলেন ৪৪ জন চাকরিপ্রার্থী? মামলাকারীদের দাবি, ২০১২-২০১৪ সালে প্রাথমিকে নিয়োগ নিয়ে দুটি বিজ্ঞপ্তি জারি করেছিল প্রাথমিক শিক্ষা সংসদ, তাদের গলদ রয়েছে৷ তাঁদের দাবি, ওই বিজ্ঞপ্তি সাফ জানিয়ে দেওয়া হয়, বিএড প্রশিক্ষণপ্রাপ্তরাও পরীক্ষা দিতে পারবেন৷ ওই নির্দেশের ভিত্তিতে ২০১৪ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় বসেন চাকরিপ্রার্থীরা৷ স্পেশাল বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে কয়েকজন পাশও করেন৷


কিন্তু অভিযোগ, বিজ্ঞপ্তিতে দেওয়া প্রশিক্ষণের জন্য প্রাপ্য নম্বর তাদের দেওয়া হয়নি৷ ফলে ইন্টার্ভিউ থেকে বাদ পড়েছেন অনেকে৷ মূলত, এই অভিযোগ তুলে শুক্রবার আদালতের দ্বারস্থ হন স্পেশাল বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের ৪৪ জন চাকরিপ্রার্থী৷ 

আজ মামলাটি গ্রহণের পর চাকরিপ্রার্থীদের অভিযোগের ভিত্তিতে প্রাথমিক শিক্ষা সংসদের হলফনামা তলব করেন বিচারপতি আশা আরোরা৷ বিষয়টি ক্ষতিয়ে দেখার পর আগামী  ১১ জানুয়ারি ফের এই মামলার শুনানির দিন নির্ধারিত হয়েছে বলে আদালত সূত্রে খবর৷
আরও পড়ুন-


কোন মন্তব্য নেই: