লজ্জা! ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে - Aaj Bikel
লজ্জা! ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

লজ্জা! ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে

Share This

রামপুরহাট: ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহ শিক্ষকের বিরুদ্ধে৷ ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে৷ অভিযুক্ত গৃহশিক্ষক আতাউর রহমান রামপুরহাটের ডাক বাংলো এলাকার বাসিন্দা৷ শিক্ষককের বাড়িতেই পড়ানো হত টিউশন৷ 

প্রতিদিনের মতো শুক্রবার ওই শিক্ষককের বাড়িতে ছাত্র-ছাত্রীরা পড়তে যায়৷ পড়তে পড়তে ষষ্ঠ শ্রেণির ছাত্রীটিকে বাড়ির ভিতরে একটি ঘরে ডেকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ৷ এর পরই নাবালিকাটিকে যৌন হেনস্থা করা হয় বলে অভিযোগ৷ কোনোক্রমে ছাত্রটি সেখান থেকে বাড়ি পালিয়ে আসে৷ নাবালিকাটি বাড়িতে সব কথা খুলে বলে তার মাকে৷ 
এরপর ছাত্রীর পরিবার গৃহশিক্ষক আতাউর রহমানের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে৷ এই ঘটনায় রামপুরহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে৷ 

কোন মন্তব্য নেই: