শিক্ষক নিয়োগের দাবিতে ‘জঙ্গি আন্দোলনে’র চূড়ান্ত কর্মসূচি ঘোষণা - Aaj Bikel
শিক্ষক নিয়োগের দাবিতে ‘জঙ্গি আন্দোলনে’র চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

শিক্ষক নিয়োগের দাবিতে ‘জঙ্গি আন্দোলনে’র চূড়ান্ত কর্মসূচি ঘোষণা

Share This

আজ বিকেল: পরীক্ষায় ফেল করেও মেলে শিক্ষকতার চাকরি! কিন্তু, যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত রাজ্যের কয়েক লক্ষ SSC পরীক্ষার্থী৷ শিক্ষক নিয়োগে রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তুলে শেষ বারের মতো ‘জঙ্গি আন্দোলনে’র পথে নামতে চলেছেন রাজ্যের কয়েক হাজার শিক্ষাপ্রার্থী৷ নির্ধারিত হয়েছে  ‘জঙ্গি আন্দোলনে’র রূপরেখা৷

শিক্ষক নিয়োগের দাবিতে পর পর দু’টি আন্দোলন ব্যর্থ হলেও এবার শেষ বারের জন্য মরণ কামড় দিতে ফের পথে নামছেন SSC-র চাকরপ্রার্থীরা৷ আন্দোলন সফল করতে ইতিমধ্যেই রাজ্যপাল-হাইকোর্টের প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীর দফতরে গণ-চিঠি পাঠিয়ে প্রতিবাদ জানানো হয়েছে৷ কিন্তু, তাতেও মেলেনি সমাধানের পথ৷ ফলে, এবার আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৯ জানুয়ারি মঙ্গলবার ‘চরমপন্থা’ অবলম্বন করতে চলেছেন চাকরি প্রার্থীদের একাংশ৷ আন্দোলন সফল করতে বেশ কিছু পরিকল্পনাও নেওয়া হয়েছে৷

আন্দোলন সফল করতে জেলাভিত্তিক SSC চাকরি-প্রার্থীদের মধ্যে আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ আগামী ৫ তারিখের মধ্যে জেলা-ভিত্তিক আলোচনা শেষ করে চাকরি-প্রার্থীদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানানো হবে৷  প্রতিটি জেলা থেকে ২০০-৩০০ জমায়েতের লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে৷ প্রত্যেকের কাছ থেকে আন্দোলনের মাইক ভাড়া, ব্যানার তৈরি, পাঁচ হাজার রিফলেট তৈরি খরচের জন্য কিছু আর্থিক সহযোগিতা (৫০ থেকে ১০০ টাকা) চাওয়া হয়েছে৷

জেলায় জেলায় ছোটো ছোটো গ্রুপ করে বেশি সংখ্যায় চাকরি প্রার্থীদের কাছে পৌঁছে যাওয়ারও পরিকল্পনা নেওয়া হয়েছে৷ পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলতে গুচ্ছ উদ্যোগ নেওয়া হয়েছে৷ আগামী ৯ জানুয়ারির আন্দোলন যাতে সফল হয়,  তার জন্য চাকরিপ্রার্থীদের ফোন নম্বর সংগ্রহ ও তাঁদের বাড়ি বাড়ি গিয়ে বোঝানোর ডাক দেওয়া হয়েছে৷
এমনকি, পড়ুয়াদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলে চাকরিবিহীন তাদের ছেলেমেয়ের নরক যন্ত্রণার জীবন সোশ্যাল মিডিয়ায় তুলে ধরা হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ যাতে তাঁদের যন্ত্রণা দেখে অন্য পড়ুয়ারাও যাতে আন্দোলনে নামতে বাধ্য হয় তারও ব্যবস্থা করা হবে৷ বাড়ি বসে গুমরে না মরে নিজেদের প্রতিবাদের ভাষায় পড়ুয়া এই আন্দোলনে সোচ্চার হবেন বলেই আন্দোলনকারীদের তরফে আশা প্রকাশ করা হয়েছে৷
এদিনের এই আন্দোলন প্রসঙ্গে রাজা নন্দীর মন্তব্য, ‘‘আমরা জানি ২০১২ থেকে জমে আশা মামলার জন্যই আজ পঞ্চম থেকে দ্বাদশ-স্তরে শিক্ষক নিয়োগ বন্ধ৷ তাই অবিলম্বে মামলা মিটিয়ে নিয়োগের দাবিতে আমাদের নিজেদের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে৷ সবার সঙ্গে আলোচনা করতে সরকারের উপর চাপ বাড়াতেই হবে৷’’


আরও পড়ুন-

কোন মন্তব্য নেই: