রুনাকটা (উত্তরপ্রদেশ): দেশের স্বাস্থ্য পরিকাঠামো ব্যবস্থার বেহাল চিত্র ফের উঠে এল সংবাদের শিরোনামে। হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করবার সময় অসুস্থ মায়ের মুখে লাগানো অক্সিজেনের মাক্সের সঙ্গে সংযুক্ত করা সিলিন্ডার নিজের কাধে তুলে নিয়ে অ্যাম্বুলেন্সের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইল ছেলে।
চাঞ্চল্যকর ঘটনাটি উত্তরপ্রদেশের আগ্রা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঘটেছে। হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করবার সময় ওয়ার্ড বয় জানায় অ্যাম্বুলেন্স আসছে। সেই কথা মতো হাসপাতালের বাইরে দীর্ঘক্ষণ অসুস্থ মাকে নিয়ে দাঁড়িয়ে থাকে ছেলে। সেই সময় হাসপাতালের কোনও নার্স, আয়া, ওয়ার্ড বয়ের কোনও রকম সাহায্য না পেয়ে মায়ের শরীরের সঙ্গে সংযোগকারী অক্সিজেন নিজের কাঁধেই তুলে নেয় ছেলে।
এরপরে দীর্ঘক্ষণ অ্যাম্বুলেন্সের জন্য দাঁড়িয়ে থাকে তারা। গোটা ব্যাপারটি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। যদিও গাফিলতির কথা অস্বীকার করেছে হাসপাতালে কর্তৃপক্ষ। পরে গোটা বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন