যাত্রী নিরাপত্তায় এবার বিশেষ যন্ত্র বসাবে রেলমন্ত্রক - Aaj Bikel
যাত্রী নিরাপত্তায় এবার বিশেষ যন্ত্র বসাবে রেলমন্ত্রক

যাত্রী নিরাপত্তায় এবার বিশেষ যন্ত্র বসাবে রেলমন্ত্রক

Share This

নয়াদিল্লি: রেলওয়ে ট্র্যাকের রক্ষণাবেক্ষণের জন্য আরও অত্যাধুনিক যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিল রেলমন্ত্রক। আপাতত স্থির হয়েছে, এই উদ্দেশ্যে তিনটি যন্ত্র বসানো হবে। পরবর্তী ছ’মাসে এরকম আরও সাতটি যন্ত্র বসানোর পরিকল্পনা নিয়েছে রেলমন্ত্রক। আর পরবর্তী তিন বছরে আরও ৪২টি যন্ত্র বসানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক। এর ফলে রেল দুর্ঘটনার হার আরও কমবে বলে মনে করছে রেলমন্ত্রক। 

সম্প্রতি ক্যাগ রিপোর্ট পেশ করে জানিয়েছিল যে, রেল ঠিকমতো ট্র্যাকের রক্ষণাবেক্ষণই করছে না। যা দুর্ঘটনার জন্য অনেকাংশেই দায়ী। এরপরেই রেল বিষয়টি নিয়ে উদ্যোগী হয়েছে বলে খবর। পাশাপাশি রেল এজ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে, এখন থেকে ট্রেন এবং স্টেশনে রেলওয়ে ক্যাটারিং সার্ভিসের যেকোনও খাবারে ৫ শতাংশ জিএসটি কার্যকর হবে। গত ৩১ মার্চ রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল কার্যালয়ে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েও দিয়েছেন। এর ফলে রেলের খাবারে দাম বাড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই: