কলকাতা : শুক্রবার থেকেই উত্তরবঙ্গে শুরু হয়ে যাবে ঝড়-বৃষ্টি| এই সপ্তাহের শেষেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত৷ রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প৷ এর জেরেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বলে জানাল হাওয়া অফিস৷ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ গত সপ্তাহে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় স্বস্তির আবহ তৈরি করে দিয়েছে কালবৈশাখী। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়৷ সেই সঙ্গে কমল দিনের তাপমাত্রা৷ উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টি দক্ষিণের হাপিত্যেশ বাড়িয়েছিল। কালবৈশাখী সেই আফশোস খানিকটা কাটল।
প্রসঙ্গত, এদিনই বেসরকারি আবহাওয়া সংস্থা স্কাইমেট জানিয়েছে, এবছর দেশের নিরিখে ভারতে স্বাভাবিক নিয়মে ঢুকবে বর্ষা৷ স্কাইমেটের দেওয়া তথ্য অনুযায়ী চলতি বছরে গরমের পাশাপাশি ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে| তাদের মতে, ২০১৮ সালে জুন থেকে সেপ্টেম্বর অবধি ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে তা গত বছরের তুলনায় বেশ কিছুটাই বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ওই কোম্পানি জানাচ্ছে, উত্তর পূর্ব ভারত বৃষ্টির অভাবে এবছর ভুগতে পারে৷ তবে পূর্ব ভারতে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে৷ বিহার, ওড়িশা, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ ভাল মতোই ভিজবে৷ দেশজুড়ে বৃষ্টিপাতের হার থাকবে স্বাভাবিক৷ এই বৃষ্টিপাতের ফলে কৃষি উৎপাদনও বেশ কিছুটা উন্নতি হতে পারে বলে মনে করা হচ্ছে৷ এরফলে ফসলের মূল্যবৃদ্ধিতেও বেশ কিছুটা লাগাম আনা যাবে বলে মনে করা হচ্ছে৷ যদিও এপ্রিল থেকে জুন অবধি গতবারের থেকে অনেক বেশি গরম পড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর৷-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন