বৃহস্পতিতে মহাপ্রলয়! বেকারদের আর্তনাদে স্তব্ধ হবে SSC? - Aaj Bikel
বৃহস্পতিতে মহাপ্রলয়! বেকারদের আর্তনাদে স্তব্ধ হবে SSC?

বৃহস্পতিতে মহাপ্রলয়! বেকারদের আর্তনাদে স্তব্ধ হবে SSC?

Share This

আজ বিকেল: ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আরও বড়বড় আন্দোলনে নামছেন SSC চাকরিপ্রার্থীদের একাংশ৷ বন্ধ নিয়োগ চালু সহ ছ’দফা দাবিতে আগামী বৃহস্পতিবার মরণপণ আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা৷ জানা গিয়েছে, সব ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার প্রায় সাড়ে ৪চাজার পরীক্ষার্থী জমায়েত হতে পারেন৷ ২২-এর আন্দোলন কর্মসূচি কী হবে, কোথায় জমায়েত হবে, কোথায় মিছিল হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু  হয়েছে জোরদার প্রস্তুতি৷ 

জানা গিয়েছে, এর আগের পরপর তিন তিনটি আন্দোলন ভেস্তে গেলেও এবার বেশ জোরালো আন্দোলন হতে পারে মনে করা হচ্ছে৷ আন্দোলন সফল করতে শুরু হয়েছে সোশ্যাল দুনিয়ায় প্রচার৷রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থীরা এদিন সল্টলেকের আচার্য সদনে জমায়েত করবেন বলেও জানা গিয়েছে৷ জেলা থেকে চাকরিপ্রার্থীদের কলকাতা পৌঁছতে যাতে কোনও সমস্যা না হয়, তা জন্য জেলাওয়ারি প্রতিনিধিদের নামের তালিকা তৈরি করা হয়েছে৷ হাতে হাতে মেরিট লিস্ট না পাওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন লাগাতার চলবে বলেও জানানো হয়েছে৷ 

আন্দোলন প্রসঙ্গে আজ বিকেল’কে রাজা নন্দী বলেন, ‘‘মনে রেখ রিকশা প্রকল্পের জননী, আগামী ২২ তারিখ আগুনের আঁচ এখনও পাওনি৷ বেকার SSC চাকরিপ্রার্থীদের জীবন যেমন দিচ্ছ ঘেঁটে৷ পাঁচ লাখ ভোট মুখে ঝামা ঘষে দেবে এবার তোমাদের ব্যালটে৷ স্বৈরাচারের দ্রুত পতন হয় ইতিহাস, তার সাক্ষী৷ পতনের মহাপ্রলয় আসছে ধেয়ে৷ বেকারদের আর্ত ধ্বনিতে শুনতে তা পাচ্ছ কি?’’  

কোন মন্তব্য নেই: