কলকাতা: কলকাতায় এটিএম থেকে নকল ১০০ টাকার নোট বের হওয়ার অভিযোগ । বৃহস্পতিবার এই অভিযোগ দায়ের হয়েছে শেকসপিয়র সরণি থানায় |
জানা গেছে বৃহস্পতিবার সকালে ৩৭, শেকসপিয়র সরণিতে কারুর বৈশ্য ব্যাঙ্কের এটিএমে টাকা তুলতে যান সুনীতা সিং নামে এক মহিলা। ওই এটিএম থেকে ৩,০০০ টাকা তোলেন তিনি। সুনীতা জানিয়েছেন, ৩,০০০ টাকার মধ্যে একটি ২,০০০ টাকার নোট ছিল। বাকি ১,০০০ টাকা বেরয় ১০০ টাকার নোটে।
স্বাভাবিকভাবেই এটিএম থেকে ১০টি ১০০ টাকার নোট পান সুনীতা। অভিযোগ, ওই ১০টি ১০০ টাকার নোটের মধ্যেই একটি নোট দেখে সন্দেহ হয় তাঁর। দেখা যায়, নোটটির নীচের অংশে নকশা প্রায় কেটে বেরিয়ে গেছে। নোটটি 'নকল' বলে দাবি সুনীতা সিংয়ের। এই ঘটনায় ইতিমধ্যেই শেকসপিয়র সরণি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সুনীতা সিং। বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন