রাঁচি: স্কুলের শিক্ষকদের যাতে আর নির্বাচনে কাজে না লাগানো হয় তার জন্য প্রসাশনকে অনুরোধ জানাল ঝাড়খন্ডের স্কুল এবং সাক্ষরতা বিভাগ| বৃহস্পতিবার শিক্ষা বিভাগের পক্ষ থেকে রাজ্যের সব ডেপুটি কমিশনারের কাছে এই অনুরোধ করা হয়েছে|
শিক্ষা বিভাগের সচিব এপি সিং এব্যাপারে লিখিত ভাবে অনুরোধ করেছে| তিনি চিঠিতে লিখেছেন, বিনামূল্যে শিশুশিক্ষা অধিকার আইনে শিশুদের শিক্ষার অধিকার সরকারের কাছে বাধ্যতা মূলক| তাই শিক্ষকদের নিয়মিত স্কুল পরিচালনা করাটা আবশ্যকতার মধ্যে পড়ে| সর্বশিক্ষা মিশনের ক্ষেত্রে রাজ্যের অবস্থা ভাল নয়| এপ্রিলের প্রথম সপ্তাহে স্কুলগুলিতে পরীক্ষা চালু হচ্ছে| ই-বিদ্যাবাহিনীর যোজনা অনুযায়ী শিক্ষকদের প্রশিক্ষণ চলছে|
শিক্ষা বিভাগের সচিব এদিন চিঠি দিয়ে সরকারী স্কুলের শিক্ষকদের নির্বাচনী কাজ থেকে মুক্তি দেওয়ার অনুরোধ জানিয়েছেন| বলেছেন শিক্ষকদের বাদ দিয়ে অন্য সরকারী কর্মচারীদের নির্বাচনের কাজে লাগানো যেতে পারে| তিনি তার লিখিত বয়ানে বলেছেন যদি নির্বাচনের কাজের প্রয়োজনে একান্ত দরকার পরে তাহলে অতি অল্প শিক্ষককে কাজে লাগান যেতে পারে|
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন