শহরতলীতে আধুনিক ট্রেন, বাড়তি নিরাপত্তা মহিলা কামরায় - Aaj Bikel
শহরতলীতে আধুনিক ট্রেন, বাড়তি নিরাপত্তা মহিলা কামরায়

শহরতলীতে আধুনিক ট্রেন, বাড়তি নিরাপত্তা মহিলা কামরায়

Share This

 

কলকাতা: শহরতলীতে দক্ষিণ পূর্ব রেলের পথে চালু হল আধুনিক ট্রেন৷ ১২ কামরার এই ট্রেনে ছ’হাজারের বেশি যাত্রী ধরবে৷ কেবল বাড়তি যাত্রী বহন নয়, স্বাচ্ছন্দ্যের দিক থেকেও এই ট্রেন নজর কাড়বে৷ বৃহস্পতিবার হাওড়া স্টেশনে এই ট্রেনের শুভ যাত্রারম্ভ করেন দক্ষিণ পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এস এন অগ্রবাল৷

আধুনিক এই ট্রেনে থাকছে জিপিএস-এর সুযোগ৷ জ্বালানি সাশ্রয় হবে প্রায় ৩০%৷ মহিলাদের কামরায় কেউ চেন টানলে সঙ্গে সঙ্গে সেই কামরার বাইরে এক সঙ্গে ফ্ল্যাশার জ্বলবে ও জোরালো সঙ্কেত বাজবে ৷ এই সঙ্গে দ্রুত ট্রেনের মোটরম্যান ও গার্ডের কাছেও খবর চলে যাবে৷ রেলের সঙ্গে চাকার ঘর্ষণ অপেক্ষাকৃত কম হওয়ায় রেল লাইন এবং ট্রেনের চাকা- দু’টিই টিঁকবে বেশিদিন ৷ দক্ষিণ পূর্ব রেলের এক বিবৃতিতে বলে হয়, এ দিন তাঁদের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার কে আর কে রেড্ডিও ছিলেন নয়া ট্রেনের যাত্রার অনুষ্ঠানে৷ এ দিন চালু হয়েছে অধুনিক ছ’টি ট্রেন৷ আরও দু’টি ট্রেন শীঘ্রই চালু হবে৷

কোন মন্তব্য নেই: