নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ - Aaj Bikel
নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ

নাবালিকাকে যৌন নির্যাতন, অভিযুক্তকে ১০ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ

Share This

বারুইপুর  : বছর চারেকের এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে বছর সত্তরের এক বৃদ্ধকে দশ বছরের সশ্রম কারাদন্ড ও পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দিলেন বারুইপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক শৈলেন্দ্র কুমার সিং। আর্থিক জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ ও দেন বিচারক। মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুরের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গনেশপুর মোল্লাপাড়ায় এক শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্ত মহম্মদ মোস্তাককে এই নির্দেশ দেন বিচারক।

গত ৩০ শে জুন, ২০১৭ তারিখে সন্ধ্যাবেলায় প্রতিবেশী এক শিশু কন্যাকে খাবার দেওয়ার লোভ দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত মহম্মদ মোস্তাক। সেখানেই শিশুটিকে যৌন নিগ্রহ করে অভিযুক্ত। দীর্ঘক্ষণ মেয়েকে খুঁজে না পেয়ে তার মা বাবা ও পরিবারের লোকজন অভিযুক্তের ঘরের সামনে মেয়ের জুতো পরে থাকতে দেখে ওই ঘরের ভিতর থেকে মেয়েকে উদ্ধার করে। ঘটনার পরেই পালিয়ে যায় অভিযুক্ত। এ বিষয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা শিশুটির পরিবারের লোকেরা। সেই ঘটনার তদন্তে নেমে গত ১০ জুলাই, ২০১৭ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।

 এরপরেই এ বিষয়ে বারুইপুর মহকুমা আদালতে পক্সো ৬ ও ৩৭৬ বি ধারায় মামলা হয় অভিযুক্তের বিরুদ্ধে। সেই মামলার শুনানি গত কয়েকমাস ধরে হওয়ার পর এদিন ছিল রায় ঘোষণা। সেই মামলার রায় ঘোষণা করতে গিয়ে এদিন জেলা অতিরিক্ত দায়রা আদালত শৈলেন্দ্র কুমার সিং এদিন অভিযুক্তকে দশ বছরে সশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। বিচারকের এই নির্দেশে খুশি নির্যাতিতা ছাত্রীর পরিবারের সদস্যরা।

কোন মন্তব্য নেই: