সিউড়ি : জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের বোমাবাজিতে রণক্ষেত্রর চেহারা নিল সিউড়ির মহম্মদবাজারের দীর্ঘল গ্রাম৷ঘটনাটি ঘটেছে মঙ্গলবার।
বোমাবাজির ঘটনায় গুরুতর আহত হয়েছেন দু’পক্ষের দু’জন ৷ তাঁদের স্থানীয় পটেল নগর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে৷ খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী গ্রামে পৌঁছেছে৷ ঘটনায় এখনও কেও গ্রেফতার হয়নি। এলাকায় উত্তেজনা থাকায় গ্রামে পুলিশি টহল জারি রয়েছে৷ জানা গিয়েছে, দীর্ঘলগ্রামের মুজাজুল ইসলাম কিছুদিন আগে এক ব্যক্তির কাছ থেকে কিছু জমি কেনেন৷
এলাকারই মানোয়ার শেখ নামে এক ব্যক্তি জোর করে ওই জমি জবরদখল করে বলে অভিযোগ৷ মুজাজুলের কাছ থেকে মানোয়ার ১০ লক্ষ টাকা দাবি করে বলে অভিযোগ৷ এমনকী, ফোনেও হুমকিও দিতে থাকে বলে অভিযোগ৷ দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে৷ স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল ৯ টা নাগাদ মুজাজুল কাজের জন্য পাঁচামী যাচ্ছেল৷ তখনই ৬০ নম্বর জাতীয় সড়কের কালিতলা বাসস্ট্যান্ডের কাছে তাঁকে লক্ষ্য করে মানোয়ার বোমাবাজি করে বলে অভিযোগ৷ মানোয়ারা অবশ্য অভিযোগ উড়িয়ে পালাটা দাবি করেছেন, ‘‘আমার ভাই আনোয়ারা শেখ ওই জমির মালিকের কাছ থেকে ৮ লক্ষ টাকা পাবে৷ তিনি টাকা না দেওয়ায় আমরা ২ কাঠা জমি দখল করে রেখেছি৷ টাকা ফেরৎ নিয়ে আমরা এদিন আলোচনা করছিলাম৷ তখন মুজাজুলের লোকজন এসে বোমাবাজি শুরু করে৷’’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন