গুলির লড়াইয়ে ৪ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা - Aaj Bikel
 গুলির লড়াইয়ে ৪ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা

গুলির লড়াইয়ে ৪ জঙ্গিকে নিকেশ করল ভারতীয় সেনা

Share This

শ্রীনগর : কুপওয়ারার আরমাপোরাতে জঙ্গি ও জওয়ানদের গুলির লড়াইয়ে ৪ জন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। তবে, জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। মঙ্গলবার, সেনার এক তল্লাশি অভিযানের সময়ে এই এনকাউন্টারের ঘটনা ঘটে। জানা গিয়েছে , বাকি জঙ্গিদের খোঁজে তল্লাশি জারি রেখেছে সেনা। দু’পক্ষের মধ্যে এই গুলির লড়াই চালু হয়েছে। গোটা অপরেশনের সময় খুবই সন্তর্পনে এগিয়েছিল ভারতীয় সেনা। যার ফলে , অপরেশনের সময়ে পালানোর সুযোগ পায়নি জঙ্গিরা।

এদিন প্রতিরক্ষা বিষয়ক মুখপাত্র তরফে একথা জানানো হয়েছে, মঙ্গলবার দুপুর ৩.৩০ মিনিট নাগাদ কুপওয়ারা জেলার আরামপোরা এলাকা থেকে যাচ্ছিল সেনাবাহিনীর পেট্রোল পার্টি| আচমকাই সেনাবাহিনীর পেট্রোল পার্টিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় সন্ত্রাসবাদীরা| যোগ্য জবাব ফিরিয়ে দিয়েছেন সেনাবাহিনীর জওয়ানরা| গোটা এলাকা ঘিরে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী|। উপত্যকার কুপওয়ারাতে এই এনকাউন্টারের ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।

কোন মন্তব্য নেই: