গুয়াহাটি : তাঁর বিরুদ্ধে যতই মামলা হোক, তাঁর মুখ কেউ বন্ধ করতে পারবেন না। পীযূষ হাজরিকা তাঁর বিরুদ্ধে মামলা করেছেন, এতে কোনও আপত্তি নেই, বরং খুশি হয়েছেন। বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ।
রাজ্যের অর্থ-শিক্ষামন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা সম্পর্কে সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের সামনে তরুণ গগৈয়ের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দিশপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক হাজরিকা। এই অভিযোগের ভিত্তিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী গগৈয়ের বিরুদ্ধে দিশপুর থানায় এক মামলা রুজু করা হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে সাবেক মুখ্যমন্ত্রী গগৈয়ের প্রতিক্রিয়া চাইলে কথাগুলি বলেন তিনি। গগৈ বলেন, ‘এই মামলা করায় একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে, হিমন্তবিশ্ব অপরাধ সংঘটিত করেছিলেন। কারণ, তিনি যদি অপরাধ না-করেন, তা হলে কী করে আমি তাঁকে রক্ষণাবেক্ষণ দেব। অপরাধ করেছেন বলেই-তো রক্ষণাবেক্ষণ দিয়েছিলাম। মামলা করে আমার মুখ বন্ধ করার চেষ্টা হচ্ছে। তা হবে না।’ আরও বলেন, সে সময় হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে কেউ যাতে কোনও ব্যবস্থা না-নেন সে নিৰ্দেশ তিনি দেননি বলে জানান তরুণ গগৈ। বলেন, মামলায় দোষী সাব্যস্ত হলে যে কোনও শাস্তি মাথা পেতে নিতে প্রস্তুত তিনি.
উল্লেখ্য, সম্প্রতি দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে অবিজেপি সরকার গঠন প্রসঙ্গে কথা বলতে গিয়ে হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। তিনি বলেছিলেন, হিমন্তবিশ্ব যখন মন্ত্রী (সে সময় কংগ্ৰেস সদস্য ছিলেন) ছিলেন, তখন সংঘটিত বিভিন্ন কেলেংকারির সঙ্গে জড়িয়ে পড়লে তাঁকে রক্ষা করেছিলেন। এছাড়া আরও কিছু মন্তব্য করেছিলেন তরুণ গগৈ। ওই মন্তব্যের বিরুদ্ধে মামলা করেছেন বিজেপি বিধায়ক পীযূষ হাজরিকা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন