কলকাতা : নীতিহীন বদলি-সহ নানা ভাবে কর্মী সংগঠন ভাঙতে রাজ্য সরকার কর্মীদের দাবি উপেক্ষা করে চলেছে বলে অভিযোগ করল রাজ্য কো অর্ডিনেশন কমিটি। মঙ্গলবার সিপিএম-প্রভাবিত সরকারি কর্মী সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় শংকর সিংহ এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রতিশ্রুতি মেনে সরকার কর্মীদের নায্য মহার্ঘভাতা দিচ্ছে না।
এ দিন সাংবাদ সম্মেলনে বিজয়বাবু বলেন, “২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের সময়ে কেন্দ্রীয় হার অনুযায়ী রাজ্য সরকারী কর্মীদের বকেয়া ছিল ১৬ শতাংশ। এর মধ্যে পূর্ববর্তী বাম সরকার ১০ শতাংশ প্রাক-নির্বাচনী ভোট অন অ্যাকাউন্ট বাজেটে রেখে দেয়। নয়া সরকার কর্মীদের বকেয়া মেটানোর প্রতিশ্রুতি দেওয়া সত্বেও তা রাখা হয়নি।”
কো অর্ডিনেশন কমিটির তরফে এ দিন অভিযোগ করা হয়, ষষ্ঠ বেতন কমিশন নিয়ে দীর্ঘ টালাবাহানার পর তৈরি হয় বেতন কমিশন। কিন্তু সেই কমিশনও কবে রিপোর্ট দাখিল করবে, বা সেই সুপারিশের বিন্দুমাত্র মান্যতা সরকার দেবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন কর্মিসমিতির নেতারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন